আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক : রিজভী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির ১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ১২:০৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ১২:০৮:৫৩ অপরাহ্ন
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত
ক্যান্টন টাউনশিপ, ১৪ অক্টোবর: মিশিগানের ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় ৫৪ বছর বয়সী এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ফোর্ড রোড ও সাউথফোর্ড স্ট্রিটের সংযোগস্থলের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষের তথ্যমতে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেপিয়ার ও রিজ রোডের মধ্যবর্তী এলাকায় গাড়ি ও সাইকেলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে গুরুতর আহত সাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি সুপিরিয়র টাউনশিপের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সোনালি রঙের একটি টয়োটা ক্যামরি গাড়ি ফোর্ড রোড ধরে পূর্ব দিকে যাওয়ার সময় সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ইন্ডিয়ানার ২৬ বছর বয়সী এক নারী। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনায় অ্যালকোহল বা মদ্যপানের কোনো ভূমিকা ছিল না।

মিশিগানে সাইকেল দুর্ঘটনায় উদ্বেগ
মিশিগানে সাইকেল আরোহীদের জড়িত দুর্ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। গত মাসে ব্লুমফিল্ড টাউনশিপে বৈদ্যুতিক মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত হয়।
এ ছাড়া জুন মাসে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে গাড়ির ধাক্কায় ৮৭ বছর বয়সী এক ই-বাইক আরোহী নিহত হন। একই মাসে ফার্নডেলে কাউন্টি রোড কমিশনের একটি ট্রাকের সঙ্গে ই-বাইকের সংঘর্ষে ৩৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
মিশিগান অঙ্গরাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোটরযান ও সাইকেলের মধ্যে ১৭ হাজার ২৫৩টি সংঘর্ষের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় ৩২১ জন নিহত এবং ১৩ হাজার ৭০৪ জন আহত হন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১

পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১