আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০১:১৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০১:১৪:৪৮ পূর্বাহ্ন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের হাল ধরলেন মকিস-আশরাফ
লন্ডন, ১৫ অক্টোবর : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ৪০০ ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতা, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম. হোসেন এমবিই, প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর ও এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী এবং সৈয়দ সায়েম করিম। এ ছাড়া সংগঠনের ১০টি রিজিওনাল ও আটটি শাখা কমিটির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত বিশিষ্টজনেরা সম্মেলনে বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর সভাপতি, এম আশরাফ মিয়া সাধারণ সম্পাদক এবং হেলেন ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সংগঠনের ভূমিকা তুলে ধরা হয়।

সম্মেলনে প্রকাশিত ‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন
সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনটির সম্পাদনায় ছিলেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম, নূরজাহান শিল্পী, শাহ শাফী ও আব্দুর রহিম রনজু।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা, সিলেটি গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি অতিথিদের জন্য ছিল নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন।
সব মিলিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। প্রবাসের মাটিতে সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতির আবহ, পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য মেলবন্ধনে দিনটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে। 

সিলেটবাসীর ন্যায্য 
অধিকার আদায়ে সোচ্চার 
হওয়ার প্রত্যয়
সম্মেলনে বক্তারা সিলেটবাসী ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিভিন্ন বিদেশি এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমানভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন ও যাত্রী হয়রানি বন্ধ করা এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা। বক্তারা তাঁদের বক্তব্যে সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং বৃহত্তর সিলেটের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান, সংগঠনের উপদেষ্টা মাসুদ চৌধুরী ও আলহাজ্ব সুরাবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক সাহেদ রহমান, সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়াসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ।

নেতৃত্ব মানে ক্ষমতা নয়, 
দায়িত্বশীলতা : মকিস মনসুর
‘লিডারশিপ মানে ক্ষমতা বা কর্তৃত্ব নয়, লিডারশিপ মানে দায়িত্বশীলতা।’ আগামী দুই বছরের জন্য চারজনের ওপর আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁদের মতে, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সিলেটবাসীর অধিকার আদায়, প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।
নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুসহ সিলেটবাসীর সব ন্যায্য দাবি আদায়ে তাঁরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকবেন। পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সম্মানিত প্যাট্রন, উপদেষ্টা ও সম্মেলনে আগত অতিথিরা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দূর-দূরান্তের পথ পাড়ি দিয়ে যাঁরা এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তাঁরা। বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তাঁরা আরও বলেন, কমিউনিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাজ্যজুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই  ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম

নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই  ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম