আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০২:৫৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০২:৫৯:৫৭ পূর্বাহ্ন
ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার
ডেট্রয়েট, ১৫ অক্টোবর: ডেট্রয়েটের একটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে (এলিমেন্টারি-মিডল স্কুল) এক শিক্ষার্থীর হামলায় আহত হয়েছেন একজন শিক্ষক। বুধবার (১৪ অক্টোবর) এ ঘটনায় শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
‘ডেট্রয়েট পাবলিক স্কুলস কমিউনিটি ডিস্ট্রিক্ট’-এর মুখপাত্র ক্রিস্টাল উইলসন সংবাদমাধ্যম দ্য ডেট্রয়েট নিউজ-কে ইমেইলে জানান, এমারসন এলিমেন্টারি-মিডল স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাঠদানকারী এক শিক্ষককে শারীরিকভাবে আঘাত করে ওই শিক্ষার্থী। ঘটনার পরপরই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
উইলসন আরও জানান, আহত শিক্ষককে স্কুল থেকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বুধবার রাত পর্যন্ত তিনি বাড়িতে অবস্থান করে সুস্থ হয়ে উঠছিলেন।
ডিস্ট্রিক্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলের এভারগ্রিন-আউটার ড্রাইভ এলাকায় অবস্থিত এমারসন এলিমেন্টারি-মিডল স্কুলে প্রাক্‌-কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করে। উইলসন জানান, ঘটনায় জড়িত শিক্ষার্থী আর এমারসন স্কুলে ফিরবে না।
তবে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ বা ডেট্রয়েট পুলিশ। শিক্ষার্থীর বয়স, কীভাবে শিক্ষককে আঘাত করা হয়েছে কিংবা ওই শিক্ষার্থীর বিশেষ কোনো চাহিদা ছিল কি না—এসব বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা