আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে বন্দুক হামলায় নারী নিহত, আহত ২ বাংলাদেশকে করদ রাজ্য বানানোর  ভারতের চেষ্টা থামেনি : রিজভী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক : রিজভী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির ১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ

দুর্গাপূজার নিরাপত্তায় হবিগঞ্জে অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:২৩:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:২৩:৪১ পূর্বাহ্ন
দুর্গাপূজার নিরাপত্তায় হবিগঞ্জে অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
চুনারুঘাট (হবিগঞ্জ), ১৫ অক্টোবর: শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জ জেলায় অতিরিক্ত ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। সীমান্তবর্তী পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় এ নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত আরও একটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নিরাপত্তার অংশ হিসেবে দিন-রাত টহল, নিবিড় নজরদারি, বিশেষ মোবাইল টিম মোতায়েন এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম চুনারুঘাটের আমু চা-বাগান পূজামণ্ডপ এবং মাধবপুরের ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা প্রস্তুতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। এ উৎসব যেন সর্বত্র শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
৫৫ বিজিবি পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষকে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, কার্যকলাপ কিংবা গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১

পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১