আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে বন্দুক হামলায় নারী নিহত, আহত ২ বাংলাদেশকে করদ রাজ্য বানানোর  ভারতের চেষ্টা থামেনি : রিজভী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক : রিজভী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির ১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ

নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই  ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম

  • আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১০:২৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১০:২৪:৫৩ পূর্বাহ্ন
নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই  ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম
চুনারুঘাট (হবিগঞ্জ), ১৫ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই ভাই। বড় ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকেও হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাঁদের বাবা-মা। দুই সন্তানকে হারানোর শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে, দুই ছেলের মৃত্যুতে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা।
নিহত দুই ভাই হলো শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ভাই আদ্রী সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। আর ছোট ভাই ওয়াদি ছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। দুই ছেলের এমন অকালমৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবারের স্বজনেরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শাহ আদ্রী। এর মাত্র ১১ দিন পর, গত বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।
পরপর দুই সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বাবা-মা। শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। অন্যদিকে, দুই ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে বিলাপ করছেন তিনি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবারের পরিবেশ।
নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে তাঁদের পরিবারের যোগাযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় বড় ভাই শাহ আদ্রীর মৃত্যু হয়। এর ১১ দিন পর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।
এদিকে, শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত স্বজনদের পাশাপাশি দেশের গ্রামের বাড়িতেও শোকের আবহ বিরাজ করছে।
পরপর দুই সন্তানকে হারানোর এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১

পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১