আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩

ওয়ারেনে গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৩:২৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৩:২৪:৫০ অপরাহ্ন
ওয়ারেনে গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী
ওয়ারেন, ২৬ অক্টোবর: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত ১২ বছর বয়সী এক সাইকেল আরোহীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষের তথ্যমতে, এইট মাইলের কাছে ভ্যান ডাইক রোড ও মেডো অ্যাভিনিউ এলাকায় একটি গাড়ি ও সাইকেলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জরুরি সেবাকর্মীরা গুরুতর আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কিশোরটি মেডো অ্যাভিনিউ পার হওয়ার সময় দক্ষিণমুখী ভ্যান ডাইক রোডে মোড় নেওয়া একটি ডজ গাড়ি তাকে ধাক্কা দেয়।
তদন্তকারীরা জানান, সংঘর্ষের পর সাইকেল আরোহী গাড়িটির নিচে আটকা পড়ে। গাড়িটি থামার আগে তাকে কিছুটা দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। পরে দমকলকর্মীরা গাড়ির নিচ থেকে কিশোরটিকে উদ্ধার করেন।
কর্মকর্তারা জানান, গাড়ির চালক দুর্ঘটনাস্থলে অবস্থান করেন এবং পুলিশের তদন্তে সহযোগিতা করেন। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো ভূমিকা ছিল না। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ক্যান্টন টাউনশিপে গাড়ির সঙ্গে সংঘর্ষে এক সাইকেল আরোহীর মৃত্যুর কয়েক দিনের মধ্যেই ওয়ারেনে এ দুর্ঘটনা ঘটল।
এ ছাড়া গত মাসে ব্লুমফিল্ড টাউনশিপে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে দুই কিশোর গুরুতর আহত হয়েছিল। এর আগে জুনে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে বৈদ্যুতিক সাইকেল চালানোর সময় গাড়ির ধাক্কায় ৮৭ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমনওয়েলথ কাবাডিতে ইংল্যান্ডের নেতৃত্বে মৌলভীবাজারের আনিসা 

কমনওয়েলথ কাবাডিতে ইংল্যান্ডের নেতৃত্বে মৌলভীবাজারের আনিসা