আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩

দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’

  • আপলোড সময় : ১৬-১০-২০২৬ ০৪:৩৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৬ ০৪:৩৬:১৫ অপরাহ্ন
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’
ঢাকা,১৬ অক্টোবর : দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ অডিও-ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘মহাদুর্গা’। শুক্রবার, ১৬ অক্টোবর বিকেল ৩টায় গানজানালা ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
বাংলা শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এই প্রযোজনায় দেবী দুর্গার বিভিন্ন রূপ ও মহিমার পাশাপাশি ন্যায়, সাহস এবং নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতাকে আধুনিক সংগীত ও দৃশ্যশিল্পের মাধ্যমে উপস্থাপন করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
‘মহাদুর্গা’র গীতিকার সঞ্জীবন চক্রবর্তী, সুরকার ভবসিন্ধু সরকার এবং সংগীত প্রযোজক শামীম হাসান। ভিডিওটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে রয়েছেন রফিকুল ইসলাম এবং সম্পাদনা ও রং-বিন্যাসের দায়িত্ব পালন করেছেন ফকরুল ইসলাম।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার।
গানটির কেন্দ্রীয় চরিত্রে শিশুশিল্পী আইরা দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় শিশুশিল্পী প্রিয়মকে এবারই প্রথম গানের বাইরের একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। গানটির দৃশ্যায়নে সাধকের ভূমিকায় রয়েছেন পিয়ুষ দত্ত। পাশাপাশি দৃশ্যায়নে দেখা গেছে গীতিকার সঞ্জীবন চক্রবর্তীকেও।
‘মহাদুর্গা’র প্রধান পৃষ্ঠপোষক সীমা চক্রবর্তী ও ভক্তি সরকার। প্রযোজনা সহযোগী হিসেবে রয়েছে রূপম জুয়েলার্স এবং অডিও-ভিজ্যুয়াল প্রজেক্টটির বিশেষ সহযোগিতায় রয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। হেরিটেজ পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ঢাকেশ্বরী মন্দির ও রমনা কালী মন্দির।
প্রকল্পটির জনসংযোগের দায়িত্বে রয়েছেন আপেল আকবর ও কুল এক্সপোজার (Cool Exposure)।
সংগীত ও দৃশ্যশিল্পের সমন্বয়ে নির্মিত ‘মহাদুর্গা’ বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার বার্তা দেশ-বিদেশের দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা রাখে। একই সঙ্গে দেবী দুর্গার শক্তি ও সাহসের প্রতীকী তাৎপর্য তুলে ধরে নারীর মর্যাদা, সমতা ও ক্ষমতায়নের বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন: https://youtu.be/chxg4a13Qso?si=Y1tV9OvfSVaZXb2s

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’

দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’