আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 
রাধাকৃষ্ণ টেম্পলেও ভক্তসমাগম, শিব মন্দিরে কম ভিড়

মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৩:৩০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৩:৩০:১২ অপরাহ্ন
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত
ডেট্রয়েট, ওয়ারেন, হ্যামট্রাম্যাক ১৮ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবকে ঘিরে যুক্তরাষ্ট্রের মিশিগানে বইছে উৎসবের আমেজ। ধর্মীয় আবেশ, পূজা-অর্চনা ও ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিভিন্ন মন্দির। দুর্গাপূজার মহাষ্টমীতে ডেট্রয়েট দুর্গা টেম্পল ও মিশিগান কালীবাড়িতে ভক্তদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। পূজা-অর্চনা ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।
মহাষ্টমীর সকালে পূজা-অর্চনা শেষে ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি নিবেদন করেন। ডেট্রয়েট দুর্গা টেম্পলে প্রথম দফায় প্রায় ৩০০ ভক্ত অঞ্জলি প্রদান করেন। এ সময় অঞ্জলি দেওয়ার অপেক্ষায় মন্দিরের বাইরে অপেক্ষমাণ ছিলেন আরও শতাধিক ভক্ত। ভক্তদের ব্যাপক উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
একই চিত্র দেখা গেছে মিশিগান কালীবাড়িতেও। সেখানে ভক্তদের উপস্থিতিতে এমন ভিড় ছিল যে, হলরুমে তিল ধারণের ঠাঁই ছিল না। অঞ্জলি প্রদান ও পূজা-অর্চনায় অংশ নিতে অসংখ্য ভক্তকে হলরুমে অপেক্ষা করতে দেখা যায়। দুই মন্দিরেই ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও ধর্মীয় আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রবাসী সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে মন্দির দুটি যেন পরিণত হয়েছে মিলনমেলায়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি স্বজন, পরিচিতজন ও কমিউনিটির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক কুশল বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করছেন প্রবাসী বাঙালিরা।
এদিকে, রাধাকৃষ্ণ টেম্পলেও ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মন্দিরটির প্রতিষ্ঠাতা সদস্য ১০৮ জন এবং আজীবন সদস্য রয়েছেন আরও সাতজন। প্রবাসী ভক্তদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ মন্দিরটি মিশিগানের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চর্চা ও মিলনকেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।
অন্যদিকে, শিব মন্দিরে সপ্তমী ও মহাষ্টমীর পূজা এবং অঞ্জলি প্রদান পর্বে তুলনামূলকভাবে ভক্তদের উপস্থিতি কম দেখা গেছে। তবে বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মিশিগানজুড়ে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছে।
প্রবাসে শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতিরও এক অনন্য উপলক্ষ। মিশিগানের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান ও ভক্তদের মিলনমেলার মধ্য দিয়ে প্রবাসী বাঙালি কমিউনিটিতে সেই ঐতিহ্য ও ভক্তির আবহ আরও গভীর হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা