আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:৫০:২৯ অপরাহ্ন
দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির
সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ২০ অক্টোবর : একদিকে মসজিদে আজান ও নামাজ, অন্যদিকে মন্দিরে পূজা-অর্চনা। ধর্মীয় আচার-অনুষ্ঠানে ভিন্নতা থাকলেও পাশাপাশি দাঁড়িয়ে আছে দুই ধর্মীয় প্রতিষ্ঠান। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম পালন করছেন দুই সম্প্রদায়ের মানুষ। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইউসুফগঞ্জ এলাকায় প্রায় দেড় শতাব্দী ধরে চলে আসা এই সহাবস্থান হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।
স্থানীয়দের তথ্যমতে, ইউসুফগঞ্জ জামে মসজিদের পাশেই রয়েছে শ্রী শ্রী সাধুবাবা শম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম। ১৮৮৩ সাল থেকে এই দুই ধর্মীয় প্রতিষ্ঠানকে ঘিরে এলাকায় গড়ে উঠেছে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির ঐতিহ্য।
স্থানীয়দের দাবি, দীর্ঘ এই সময়ে মসজিদ ও মন্দিরকে কেন্দ্র করে কোনো বিরোধ বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ নিজ ধর্মীয় আচার পালন করে আসছেন। বিভিন্ন ধর্মীয় উৎসব ও আয়োজনে একে অপরকে সহযোগিতাও করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আজানের পর মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করেন, আর নির্ধারিত সময়ে মন্দিরে পূজা-অর্চনা হয়। দুই সম্প্রদায়ের মানুষ পরস্পরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। বিভিন্ন উৎসবেও সহযোগিতার মনোভাব বজায় থাকে।’
মসজিদের মুসল্লি দুলাল মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করছি। কখনো কোনো সমস্যা হয়নি। ভবিষ্যতেও এই সম্প্রীতি বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।’
শ্রী শ্রী সাধুবাবা শম্ভুনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক রাজয় দাশ হরি বলেন, ‘আজানের পর মুসল্লিরা নামাজ আদায় করেন। পূজার সময় আমরাও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করি। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে এই সহাবস্থান বজায় রয়েছে।’
ইউসুফগঞ্জ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমান বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে পূজা-অর্চনা করে আসছেন। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে তাঁদের সহযোগিতা করা হয়।’
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘বছরের পর বছর ধরে এখানে মসজিদ ও মন্দিরের কার্যক্রম পাশাপাশি চলছে। দুর্গাপূজাও নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী। সম্প্রীতির এই বন্ধন অটুট থাকবে বলে আশা করছি।’
ধর্মীয় পরিচয় আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মধ্য দিয়ে যে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব, ইউসুফগঞ্জের পাশাপাশি মসজিদ ও মন্দিরের দীর্ঘদিনের অবস্থান যেন সেই বার্তাই দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির

দেড় শতাব্দী ধরে সম্প্রীতির বন্ধনে পাশাপাশি মসজিদ-মন্দির