আটলান্টিক সিটি, ২৩ অক্টোবর : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে ফুডব্যাংক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম চলে।
ফুডব্যাংকের আওতায় তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সিটির বিভিন্ন কমিউনিটির মানুষ এ কার্যক্রমে অংশ নেন। এতে সহযোগিতা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে চারবার এ ফুডব্যাংক আয়োজন করা হয়।
ফুডব্যাংক কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :