ডেট্রয়েট, ২৮ অক্টোবর: যুক্তরাষ্ট্রের মিশিগানে ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েট মোল্ডিং শাখার সেকেন্ড শিফট সুপারভাইজার গেইশা চেস্টনাটের জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল রাতে কোম্পানির বিশাল হলরুমে সহকর্মীদের উদ্যোগে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
জন্মদিনের অনুষ্ঠানে গেইশা চেস্টনাটকে ফুলেল শুভেচ্ছা জানান ডোর লাইন সুপারভাইজার জিম, টিম লিডার আফতাব উদ্দীন, সেফ লাঞ্চ বিভাগে কর্মরত চিন্ময় আচার্য্য, ফর্কলিফটম্যান ফয়ছল আহমেদ এবং সাবরিনা খাতুন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেফ লাঞ্চ বিভাগে কর্মরত সাজনা বেগমের হাতে তৈরি প্রকৃত ডলারের নোট দিয়ে সাজানো একটি বিশেষ মুকুট। তাঁর নিপুণ হাতের কারুকাজে তৈরি ব্যতিক্রমী মুকুটটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। মুকুটটি উপহার পেয়ে গেইশা চেস্টনাটও আনন্দ প্রকাশ করেন। অভিনব এ উপহার ও এর নির্মাণশৈলীর জন্য সাজনা বেগম সহকর্মীদের প্রশংসা অর্জন করেন।
জন্মদিনের এ আয়োজনে বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান ও অপারেটররা উপস্থিত ছিলেন। সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। পরে সকলের জন্য পরিবেশন করা হয় বাঙালিয়ানা খাবার ও কোমল পানীয়।
কর্মব্যস্ততার মাঝেও এ ধরণের আনন্দ ভাগাভাগি কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্ককে আরও আন্তরিক করে তোলে। ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েট মোল্ডিং শাখার সেকেন্ড শিফট সুপারভাইজার গেইশা চেস্টনাটের জন্মদিন উদযাপন ছিল তেমনই এক আনন্দঘন আয়োজন। একটি প্রতিষ্ঠানের কর্মপরিবেশে সুপারভাইজারের ভূমিকা কেবল কাজের তদারকিতে সীমাবদ্ধ নয়; কর্মীদের সঙ্গে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং উৎপাদন কার্যক্রম সচল রাখাও তাঁর দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। ফ্লেক্স-এন-গেট ডেট্রয়েট মোল্ডিং শাখার সেকেন্ড শিফট সুপারভাইজার গেইশা চেস্টনাট নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে এসব দায়িত্ব পালন করে আসছেন। সকলের সম্মিলিত উদ্যোগ, আন্তরিক শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে গেইশা চেস্টনাটের জন্মদিন উদযাপন কর্মস্থলের দৈনন্দিন ব্যস্ততার মাঝে এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্তের সৃষ্টি করে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :