আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু

তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১১:৩৭:১৫ পূর্বাহ্ন
তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল
মাধবপুর (হবিগঞ্জ), ৩০ অক্টোবর : হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামে এক কৃষকের কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের শাহ আলম (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, মহব্বত আলী রামনগর গ্রামের বিলাত আলীর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর ভাই রুসমত আলী মাধবপুর থানায় একটি মামলা করেন।
দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর এ ঘটনায় শাহ আলম ও তাঁর স্ত্রী জাহানারা বেগমকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রামনগর গ্রামের একটি সেফটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, একটি ফোনকলের রেকর্ডের সূত্র ধরে দীর্ঘ তিন বছর পর মহব্বত আলীর কঙ্কালের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেফটিক ট্যাংক থেকে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া