আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু
আলোচনায় হবিগঞ্জের উন্নয়ন

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে এমপি ফয়সলের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৫:০৬ পূর্বাহ্ন
রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে এমপি ফয়সলের সৌজন্য সাক্ষাৎ
মাধবপুর (হবিগঞ্জ), ৩০ অক্টোবর : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিশেষ আমন্ত্রণে পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে যান।
সাক্ষাৎকালে সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হবিগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি এবং বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এমপি ফয়সল।
সাক্ষাতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী, জ্যেষ্ঠ ছেলে ও সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং তাঁর সহধর্মিণী। এ ছাড়া ছিলেন কনিষ্ঠ ছেলে ও সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ এবং তাঁর সহধর্মিণী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সংসদ সদস্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে মাধবপুর ও চুনারুঘাটের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরায় নির্বাচনী এলাকার মানুষ খুশি হয়েছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, পর্যটন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্যের এ উদ্যোগের মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে গুরুত্ব পাবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়ন, চা-বাগান ও সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান পরিবর্তন এবং স্থানীয় পর্যায়ে শিল্পকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া