আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ১২:০৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ১২:০৯:৩৯ অপরাহ্ন
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ
রচেস্টার হিলস, ২ নভেম্বর : ওকল্যান্ড কাউন্টিতে ম্যাসাজ নেওয়ার সময় এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আদালতের নথি অনুযায়ী, শুক্রবার রচেস্টার হিলসের ৫২-৩ ডিস্ট্রিক্ট কোর্টে নাথান অ্যাডাম থর্নসবেরিকে হাজির করা হয়।
নর্থ ব্রাঞ্চের ৪৪ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে ‘থার্ড-ডিগ্রি ক্রিমিনাল সেক্সুয়াল কন্ডাক্ট’ (তৃতীয় মাত্রার অপরাধমূলক যৌন আচরণ) অভিযোগ আনা হয়েছে। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
সোমবার পর্যন্ত আদালতের নথিতে তাঁর জামিনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মামলার পরবর্তী শুনানি হিসেবে আগামী সোমবার ‘প্রোবাবল কজ কনফারেন্স’-এর দিন ধার্য করেছেন বিচারক।
এ ছাড়া, সোমবার পর্যন্ত আদালতের নথিতে থর্নসবেরির পক্ষে কোনো আইনজীবীর নামও উল্লেখ করা হয়নি।

কর্তৃপক্ষের ভাষ্য 
অনুযায়ী যা ঘটেছে
সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, গত ১২ আগস্ট রচেস্টার হিলসের একটি স্পা-তে ম্যাসাজ নেওয়ার সময় ওই নারী গ্রাহকের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ রয়েছে থর্নসবেরির বিরুদ্ধে।
তাঁদের ভাষ্য অনুযায়ী, ওই নারী তাঁকে থামতে বলার পরও তিনি অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করা অব্যাহত রাখেন।
ওকল্যান্ড কাউন্টির প্রসিকিউটর ক্যারেন ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে বলেন, “ম্যাসাজসহ অন্যান্য থেরাপিউটিক চিকিৎসা পেশাদার সেবার আওতাভুক্ত।”
তিনি আরও বলেন, “গ্রাহকদের অধিকার রয়েছে তাঁদের সঙ্গে পেশাদার আচরণ করা হবে। অভিযুক্ত ব্যক্তি তাঁর ওপর অর্পিত আস্থার অপব্যবহার করে ভুক্তভোগীকে নিপীড়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।”

যৌন অপরাধ 
সংক্রান্ত মামলা
মিশিগানে ‘থার্ড-ডিগ্রি ক্রিমিনাল সেক্সুয়াল কন্ডাক্ট’ (তৃতীয় মাত্রার অপরাধমূলক যৌন আচরণ) অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে থর্নসবেরির মামলাটিও যুক্ত হলো।
গত সপ্তাহে মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক সাবেক চিকিৎসকের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচারক আগামী ১০ ডিসেম্বর প্রাথমিক শুনানির দিন ধার্য করেছেন। ওই চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।
গত মাসে গ্রস পয়েন্ট সাউথ হাই স্কুলের এক সাবেক হকি কোচকে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত জুনে নিজের নৌকায় এক নারীকে যৌন নিপীড়ন করেছিলেন তিনি।
এ ছাড়া, গত অক্টোবরে ডেট্রয়েটের সিনাই-গ্রেস হাসপাতালের এক সাবেক পুরুষ নার্সকে এক রোগীকে যৌন নিপীড়নের দায়ে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ