আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল

  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১২:৫৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১২:৫৯:৪২ পূর্বাহ্ন
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল
ল্যান্সিং, ৩ নভেম্বর : মিশিগানে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ নির্বাচন। এ নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে অঙ্গরাজ্যটির পরবর্তী গভর্নর কে হবেন, যুক্তরাষ্ট্রের সিনেটের একটি শূন্য আসনে কে নির্বাচিত হবেন এবং কংগ্রেস ও অঙ্গরাজ্য আইনসভায় কারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন।
নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি হলো গভর্নর পদে লড়াই। মেয়াদ শেষ হওয়ায় বর্তমান গভর্নর গ্রেচেন হুইটমার পুনর্নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাঁর উত্তরসূরি হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ও মিশিগানের সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসনের মুখোমুখি হয়েছেন রিপাবলিকান দলের মার্কিন প্রতিনিধি জন জেমস।
অন্যদিকে, সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাটিক দলের আব্দুল আল-সায়েদ এবং রিপাবলিকান দলের সাবেক মার্কিন প্রতিনিধি মাইক রজার্স।
সিনেটের এই প্রতিদ্বন্দ্বিতা জাতীয় পর্যায়েও বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে, ডেমোক্র্যাটিক দলের মার্কিন প্রতিনিধি হেইলি স্টিভেন্স নিজ দলের প্রার্থীর পরিবর্তে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ায় নির্বাচনী লড়াই নতুন মাত্রা পেয়েছে।
এই নির্বাচনের গুরুত্ব কেবল গভর্নর ও সিনেটের দুটি প্রধান প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমাবদ্ধ নয়। মার্কিন প্রতিনিধি পরিষদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা এবং সিনেটে অবস্থান আরও শক্তিশালী করাই রিপাবলিকানদের লক্ষ্য। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চায় ডেমোক্র্যাটরা।
মিশিগানের রাজধানী ল্যান্সিংয়ে অঙ্গরাজ্য সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ২০-১৮ ব্যবধানে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ৫৮-৫২ ব্যবধানে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। ফলে উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ ছাড়া মিশিগানের ভোটাররা নতুন অ্যাটর্নি জেনারেল ও সেক্রেটারি অব স্টেট নির্বাচন করবেন। পাশাপাশি সাংবিধানিক কনভেনশন আয়োজন এবং নির্বাচনী প্রচারণায় অর্থায়নসংক্রান্ত দুটি রাজ্যব্যাপী প্রস্তাবের ওপরও তাঁদের মতামত দেবেন। স্থানীয় পর্যায়ে কর ও তহবিলসংক্রান্ত শত শত প্রস্তাবের বিষয়েও ভোট দেবেন তাঁরা।
মঙ্গলবারের নির্বাচনে বড় প্রশ্নগুলোর মধ্যে রয়েছে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের অসন্তোষ ডেমোক্র্যাটরা কতটা নিজেদের পক্ষে কাজে লাগাতে পারবে; শ্রমজীবী ও শহরতলির ভোটারদের সমর্থন রিপাবলিকানরা ধরে রাখতে পারবে কি না; এবং সিনেট নির্বাচনে শেষ মুহূর্তের নাটকীয় পরিবর্তন ভোটার উপস্থিতিতে কী ধরনের প্রভাব ফেলবে। শ্রমজীবী ও শহরতলির ভোটারদের সমর্থনই মিশিগানকে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী রণক্ষেত্রে পরিণত করেছে।
নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বিশেষ নজর থাকবে মেট্রো ডেট্রয়েটের ওয়েইন, ওকল্যান্ড ও ম্যাকম্ব কাউন্টি, পশ্চিম মিশিগানের কেন্ট কাউন্টি এবং গুরুত্বপূর্ণ নির্বাচনী সূচক হিসেবে পরিচিত সাগিনাউ অঞ্চলের দিকে। এসব এলাকার ভোটের প্রবণতা সামগ্রিক নির্বাচনী ফলাফলের ইঙ্গিত দিতে পারে।
এ ছাড়া মিশিগানের সপ্তম ও দশম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।
মিশিগানের অধিকাংশ এলাকায় ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর চূড়ান্ত ফলাফল জানতে কিছুটা সময় লাগতে পারে। কারণ, অনুপস্থিত ভোট (অ্যাবসেন্টি ব্যালট), আগাম ভোট এবং নির্বাচনের দিন দেওয়া ভোট গণনা করতে হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ