আমেরিকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০১:৩৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০১:৩৫:৪২ পূর্বাহ্ন
আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১
রেডফোর্ড টাউনশিপ, ৪ নভেম্বর : অতিরিক্ত গতির কারণে ৩ নভেম্বর মঙ্গলবার ইন্টারস্টেট ৯৬ (আই-৯৬) মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেডফোর্ড টাউনশিপে টেলিগ্রাফ রোডের কাছে আই-৯৬-এর পূর্বমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার বিকেল ২টা ৪৭ মিনিটের দিকে জরুরি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে ডাকা হয়।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, দ্রুতগতিতে চলা একটি ফোর্ড ফোকাস গাড়ি টেলিগ্রাফ রোডের এক্সিটের কাছে ধীরগতিতে চলা একটি পিকআপ ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গিয়ে একটি এসইউভির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ফোর্ড ফোকাস গাড়িটিতে আগুন ধরে যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধারকর্মীরা ফোর্ড ফোকাসের চালককে গাড়ি থেকে উদ্ধার করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পিকআপ ট্রাক ও এসইউভিতে থাকা ব্যক্তিরা সামান্য আহত হন। ঘটনাস্থলেই তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজ ও তদন্তের সুবিধার্থে দুর্ঘটনার পর আই-৯৬-এর পূর্বমুখী সব লেন বন্ধ করে দেওয়া হয়। এ সময় মিশিগান স্টেট পুলিশকে সহায়তা করে রেডফোর্ড টাউনশিপ পুলিশ। বিকল্প পথ হিসেবে গাড়িচালকদের বিচ ডেলি রোড দিয়ে মহাসড়ক থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা ১৯ মিনিটের দিকে দুর্ঘটনাস্থল পরিষ্কার করে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত