আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ০৭-১১-২০২৬ ১২:৩৬:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৬ ১২:৩৬:০৪ অপরাহ্ন
ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর
ঢাকা, ৭ নভেম্বর : দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষায় সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের ভেতরে ও বাইরে থেকে আসা যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের সাধারণ মানুষ ও সশস্ত্র বাহিনী—সিপাহি-জনতা—একসঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল। আজ আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা এবং চক্রান্ত প্রতিহত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণ-আন্দোলনের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন এসেছে, তার পরও গণতন্ত্রের পক্ষে সোচ্চার থাকা মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে এবং প্রহসনের নির্বাচন চালু করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের পর এ দেশের মানুষকে আর চেপে রাখা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এদিন রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শোভাযাত্রার সামনের সারিতে থেকে তিনি উপস্থিত নেতা-কর্মী ও জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তাঁর পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা। শোভাযাত্রার ব্যানারের পেছনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সুশৃঙ্খলভাবে অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর