আমেরিকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি

প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ১২:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ১২:৪৬:৪৬ অপরাহ্ন
প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ নভেম্বর : সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রাখা এবং অপসাংবাদিকতা রোধে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা করে ‘প্রকৃত’ সাংবাদিকদের তালিকা তৈরির কাজ করছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়নের লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত মতবিনিময় করছে সরকার।
তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোর মতামতের ভিত্তিতেই এ তালিকা তৈরি করা হবে। পেশাগতভাবে কে সাংবাদিক হিসেবে গণ্য হবেন, সেই মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
ভুয়া সাংবাদিকতার নেতিবাচক প্রভাব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, অপসাংবাদিকতা ও ভুয়া পরিচয়ধারীদের কারণে শুধু সংসদ সদস্যরাই নন, সমাজের বিভিন্ন পেশার নারী-পুরুষসহ সাধারণ মানুষও নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের প্রচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সরকার সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী