আমেরিকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ

ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:০৭:৩৮ অপরাহ্ন
ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা
জেনিসন, ১২ নভেম্বর : ওয়েস্ট মিশিগানের একটি হাই স্কুলের ছাত্র সংগঠন তাদের নির্ধারিত সভা বাতিল করেছে। ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ (Turning Point USA)-এর সমর্থনপুষ্ট সংগঠনটির ইনস্টাগ্রাম পোস্টে মুসলিমদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠেয় সভাটি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
‘জেনিসন হাই স্কুল ক্লাব আমেরিকা’ (Jenison High School Club America) নামের এই ছাত্র সংগঠনটি ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর সহায়তায় পরিচালিত হয়। সংগঠনটির শাখা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে রয়েছে। প্রাথমিক ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হাই স্কুলের মিডিয়া সেন্টারে সভাটি হওয়ার কথা ছিল।
সভাটির প্রচারে ইনস্টাগ্রামে দেওয়া দুটি পোস্টে প্রশ্ন তোলা হয়েছিল—‘মুসলিমরা কি আমেরিকার জন্য ক্ষতিকর?’ এবং ‘ইসলাম কি পশ্চিমা সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?’ এসব প্রশ্নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।
বর্তমানে ‘jhsclubamerica’ নামের ইনস্টাগ্রাম পেজে ওই পোস্ট দুটি আর দেখা যাচ্ছে না। এর পরিবর্তে প্রকাশিত নতুন এক বার্তায় সভা বাতিলের কথা জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে দেওয়া বার্তায় বলা হয়েছে, ‘পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন।’ তবে সভা বাতিলের কারণ বা ভবিষ্যতে নতুন করে সভা আয়োজনের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ওয়েস্ট মিশিগানের টেলিভিশন স্টেশন ‘ফক্স ১৭’ (Fox 17) জানিয়েছে, ডিস্ট্রিক্টের পরিবারগুলোর কাছে পাঠানো একটি চিঠি তাদের হাতে এসেছে। ওই চিঠিতে বলা হয়েছে, ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ ও ক্লাব আয়োজকরা যৌথভাবে সভাটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।
সুপারিনটেনডেন্ট ব্র্যান্ডন গ্রাহামের নামে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট উদ্বেগ এবং সভাটিকে কেন্দ্র করে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা বিবেচনায় নিয়ে ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ ও ক্লাব আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন, নির্ধারিত সময়ে আয়োজনটি করা সম্ভব হবে না।”
উল্লেখ্য, চলতি মাসেই মিশিগান থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল আল-সায়েদ (Abdul El-Sayed)। নির্বাচনী প্রচারে তাঁর ধর্মীয় পরিচয় একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। বিভিন্ন বাইরের গোষ্ঠী টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আক্রমণ করে। এমনকি তাঁর প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সও দাবি করেছিলেন, আল-সায়েদের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী