আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা

সাবেক ভিপি-পিএইচডি হোল্ডাররা প্রতারণার রাজনীতি করছে : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০২:১২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০২:১৬:৫৩ পূর্বাহ্ন
সাবেক ভিপি-পিএইচডি হোল্ডাররা প্রতারণার রাজনীতি করছে : মোমিন মেহেদী
ঢাকা, ২১ জুন : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্মব্যবসায়ী-দুর্নীতিবাজ-উত্তরসূরীদের পাশাপাশি সাবেক ভিপি-পিএইচডি হোল্ডাররা প্রতারণার রাজনীতি করছে। এদের রাজনীতির নামে প্রতারণা পরিষদকে ‘না’ বলার সময় এসেছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির পতাকাতলে সমবেত হোন, নিঃস্বার্থভাবে বাংলাদেশকে ভালোবেসে ঐক্যবদ্ধ থাকুন।
২০ জুন বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী দেশের রাজনৈতিক প্লাটফর্মগুলোর সমালোচনা করে বলেন, নিবন্ধিত ৩৯ টি রাজনৈতিক প্লাটফর্মের মধ্যে এমন রাজনৈতিক প্লাটফর্মও নিবন্ধিত হয়েছে, যারা গত ৪ বছরে রাজনৈতিক কোন কর্মসূচিই তারা করতে পারেনি, কেবল বঙ্গ ও গণভনের দাওয়াত খেতে গিয়েছে।
নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক কালাম মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা জাহানারা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, আলেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২

ওয়ারেনে বন্দুক পরিষ্কারের সময় গুলি, শিশুসহ আহত ২