আমেরিকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ

কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম

  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০১:১৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০১:১৭:৩০ অপরাহ্ন
কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম
ডেট্রয়েট, ১৪ নভেম্বর : মিশিগানে আগ্নেয়াস্ত্র দিয়ে হরিণ শিকারের মৌসুম শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৫ নভেম্বর)। ২০২০ সালের পর এবারই প্রথম ১৫ নভেম্বর রোববার পড়েছে। ফলে রাজ্যের বিভিন্ন এলাকায় সকাল থেকেই শিকারিদের বন্দুকের গুলির শব্দ শোনা যেতে পারে।
এবার কয়েকটি নতুন নিয়মের মধ্য দিয়ে শিকারের মৌসুম শুরু হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ মিশিগানে আগে প্রচলিত ‘শটগান জোন’ ব্যবস্থা বিলুপ্ত করা।
মিশিগানে আগ্নেয়াস্ত্র দিয়ে হরিণ শিকারের মূল মৌসুম চলবে ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। এরপর ১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে তীর-ধনুকের (আর্চারি) মাধ্যমে হরিণ শিকারের মৌসুমের পরবর্তী পর্ব।
রোববার যারা শিকারে বের হবেন, তাঁরা সূর্যোদয়ের আধা ঘণ্টা আগে থেকে শিকার শুরু করতে পারবেন। শিকার চালানো যাবে সূর্যাস্তের আধা ঘণ্টা পর পর্যন্ত। মিশিগান ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস (DNR) রাজ্যকে চারটি সময় অঞ্চলে ভাগ করেছে। এসব অঞ্চলের স্থানীয় সময় অনুযায়ী আইনত শিকার শুরুর সময় নির্ধারিত হয়।
তবে শিকারের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সূর্যোদয়ের আগে বা আলো কম থাকলেও গুলি চালানোর আগে লক্ষ্যবস্তু সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
DNR-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে হরিণ শিকারের সময় দুটি দুর্ঘটনা ঘটেছিল, যার একটি প্রাণঘাতী। প্রাণঘাতী ঘটনায় এক শিকারি দুর্ঘটনাবশত নিজের গুলিতেই নিহত হন। অন্য ঘটনায় এক শিকারি হরিণ লক্ষ্য করে গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রায় ৪০০ গজ দূরে থাকা আরেক ব্যক্তির গায়ে লাগে। DNR-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে এ ধরনের তিনটি এবং ২০২৩ সালে পাঁচটি দুর্ঘটনা ঘটেছিল।

চার জোনে ভাগ মিশিগান, 
শিকারের সময়েও ভিন্নতা
সবচেয়ে আগে শিকার শুরু করা যাবে ‘জোন এ’ (Zone A)-তে। এ জোনের অন্তর্ভুক্ত রয়েছে লেক হিউরনের তীরবর্তী প্রেস্ক আইল, আলপেনা, আলকোনা, আইওস্কো, আরেনাক ও বে কাউন্টি। এ ছাড়া থাম্ব (Thumb) অঞ্চলের হিউরন, টাসকোলা, স্যানিলাক ও লাপিয়ার কাউন্টি এবং জেনিসি, ওকল্যান্ড, ম্যাকম্ব, ওয়েইন, মনরো, সাগিনাউ, শিয়াওয়াসি, লিভিংস্টন ও ওয়াশতেনাও কাউন্টিও এ জোনের আওতাভুক্ত।
রোববার (১৫ নভেম্বর) মৌসুমের প্রথম দিন জোন এ-তে শিকার শুরু করা যাবে সকাল ৬টা ৫৩ মিনিটে। শিকার চলবে বিকেল ৫টা ৪৮ মিনিট পর্যন্ত। ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন শুরুর সময় ১ থেকে ২ মিনিট করে পিছিয়ে সকাল ৭টা ১১ মিনিটে পৌঁছাবে। অন্যদিকে, শিকার শেষ হওয়ার সময় প্রতিদিন ১ থেকে ২ মিনিট করে এগিয়ে আসবে এবং ৩০ নভেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে শিকার শেষ করতে হবে।
অন্যদিকে, ‘জোন বি’ (Zone B)-এর অন্তর্ভুক্ত রয়েছে আপার পেনিনসুলার পূর্বাঞ্চলের লুস, চিপেওয়া ও ম্যাকিনাক কাউন্টি এবং লোয়ার পেনিনসুলার মধ্যাঞ্চলের চেবয়গান, এমেট, শার্লভোয়া, অ্যানট্রিম, ওটসেগো, মন্টমোরেন্সি, কালকাস্কা, অস্কোডা, ক্রফোর্ড, গ্র্যান্ড ট্র্যাভার্স, ওগেমা, রসকমন, ওয়েক্সফোর্ড, মিসাউকি, ওসসিওলা, লেক, ক্লেয়ার, গ্ল্যাডউইন, মেকোস্টা, মিডল্যান্ড, ইসাবেলা, নিউয়েগো, মন্টকালম, গ্রাটিও, কেন্ট, আইওনিয়া, ক্লিনটন, ইটন, ইনঘাম, ব্যারি, ক্যালহুন, কালামাজু, জ্যাকসন, সেন্ট জোসেফ, ব্রাঞ্চ ও হিলসডেল কাউন্টি।
জোন বি-তে শিকার শুরু ও শেষের সময় জোন এ-এর তুলনায় ৬ মিনিট পরে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর প্রথম দিন এ জোনে শিকার শুরু হবে সকাল ৬টা ৫৯ মিনিটে এবং শেষ হবে বিকেল ৫টা ৫৪ মিনিটে।
‘জোন সি’ (Zone C)-এর অন্তর্ভুক্ত রয়েছে আপার পেনিনসুলারের মার্কেট, অ্যালজার, স্কুলক্রাফট ও ডেল্টা কাউন্টি। এ ছাড়া লেক মিশিগানের তীরবর্তী লিলানাউ, বেনজি, ম্যানিস্টি, ম্যাসন, ওশিয়ানা, মাস্কেগন, অ্যালেগান, ভ্যান বিউরেন, ক্যাস ও বেরিয়েন কাউন্টিও এ জোনের আওতাভুক্ত।
এ জোনে শিকার শুরু ও শেষের সময় ‘জোন এ’-এর তুলনায় ১২ মিনিট পরে। সে অনুযায়ী, ১৫ নভেম্বর মৌসুমের প্রথম দিন জোন সি-তে শিকার শুরু হবে সকাল ৭টা ৫ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টায়।
অন্যদিকে, ‘জোন ডি’ (Zone D) অবস্থিত আপার পেনিনসুলারের একেবারে পশ্চিম প্রান্তে। এ জোনের অন্তর্ভুক্ত কিউইনাউ, অনটোনাগন, গোগেবিক, বারাগা ও আয়রন কাউন্টি।
জোন ডি-তে শিকার শুরু ও শেষের সময় ‘জোন এ’-এর তুলনায় ১৮ মিনিট পরে। অর্থাৎ, ১৫ নভেম্বর এখানে শিকার শুরু হবে সকাল ৭টা ১১ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

শিকারের সময় ভবন থেকে 
কতটা দূরে থাকতে হবে?
শিকারিদের অবশ্যই যেকোনো ব্যবহৃত ভবন, বাসস্থান, ঘর, আবাসস্থল, কেবিন কিংবা খামারের কাজে ব্যবহৃত গোলাঘর বা অন্য কোনো ভবন থেকে অন্তত ১৫০ গজ (৪৫০ ফুট) দূরে অবস্থান করতে হবে। নিরাপত্তার স্বার্থে এ দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

শিকারের উপযুক্ত স্থান 
খুঁজবেন যেভাবে
মিশিগানে শিকারের উপযোগী উন্মুক্ত স্থান খুঁজে পেতে শিকারিরা রাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগের (DNR) ওয়েবসাইট Michigan.gov/MiHunt ভিজিট করতে পারেন। এ ওয়েবসাইটের মাধ্যমে শিকারের জন্য উপযুক্ত এলাকা ও সরকারি জমির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম

কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম