আমেরিকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

মিশিগানে স্টেট যুবলীগের  ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০১:৩৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০১:৩৮:৫৫ পূর্বাহ্ন
মিশিগানে স্টেট যুবলীগের  ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হ্যামট্রাম্যাক, ১৬ নভেম্বর : কেক কাটা, আলোচনা সভা ও নৈশভোজের মধ্য দিয়ে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে সংগঠনটির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রোববার সিটির একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিশিগান স্টেট যুবলীগ নেতা হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও এ জে পাশার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ মবশ্বির আহমেদ, জাইক উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হাসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, নুর মোহাম্মদ, আলী আজগর খান, মিশিগান মহানগর প্রচার সম্পাদক শুয়েব আহমেদ, সুরন্জিত শীল, শামসুল হুদা পাশা, মহানগর আওয়ামী লীগের সদস্য হুমায়ন আহমদ, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব আমিন উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ, মিশিগান স্টেট যুবলীগ নেতা আবু খালেদ, এম ডি আকরাম, তামিম আহমেদ। উপস্থিত ছিলেন কামরুল হাসান, সুহেল আহমদ, রুমন আহমেদ, প্রবীর চৌধুরী, পলাশ ধর প্রমূখ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। শেখ ফজলুল হক মনি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার দিন ঘাতকদের গুলিতে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনিও নির্মমভাবে নিহত হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে স্টেট যুবলীগের  ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিশিগানে স্টেট যুবলীগের  ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন