আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

পুলিশ সদরদপ্তর ও সিআইডির মধ্যে এপিএ চুক্তি স্বাক্ষর

  • আপলোড সময় : ২১-০৬-২০২৩ ০২:৩০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৩ ০২:৩০:২৮ পূর্বাহ্ন
পুলিশ সদরদপ্তর ও সিআইডির মধ্যে এপিএ চুক্তি স্বাক্ষর
ঢাকা, ২১ জুন : গতকাল মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন (এপিএ) চুক্তি স্বাক্ষর হয়েছে। পুলিশ সদরদপ্তরে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় সিআইডি’র বার্ষিক (২০২৩-২০২৪) কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এপিএ চুক্তিটি স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

এপিএ বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিতে সিআইডি’র কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরে সম্ভ্যাব্য প্রধান অর্জনসমূহের লক্ষ্যমাত্রা হিসেবে সিআইডি’র অর্গানাইজড্ ক্রাইম ও সাইবার ক্রাইমকে আধুনিকায়ন করার জন্য এবং ফাইন্যান্সিয়াল ক্রাইমের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির নিমিত্তে বিভিন্ন প্রকল্প এবং প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের দক্ষতা বৃদ্ধি হলে দেশে মুদ্রা ও পূঁজিবাজারে ভদ্রবেশী অপরাধীদের অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। আর অপরাধীদের আইনের আওতায় আনতে সিআইডি সক্ষম হবে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি ও সফটওয়্যার ক্রয়, গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণের জন্য রেকর্ড রুম ও আর্কাইভ শাখার আধুনিকায়ন এবং তথ্য প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান ভিত্তিক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ