আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা
মা ও দুই কিশোর-কিশোরী আহত

ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১২:২১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১২:২১:২২ অপরাহ্ন
ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু
ডেট্রয়েট, ১৯ নভেম্বর : শহরের পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও দুই কিশোর-কিশোরী আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে যা 
দেখেছেন দমকল 
কর্মীরা
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর ২টা ১২ মিনিটের দিকে লরেন্স স্ট্রিটের ২৯০০ ব্লকে (লিনউড স্ট্রিট ও শিকাগো বুলেভার্ডের কাছাকাছি) একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বাড়ির ভেতরে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।
দমকল কর্মীরা সেখানে পৌঁছে দেখেন, বাড়িটির নিচতলা ও দোতলা আগুনে পুড়ে যাচ্ছে। জরুরি কল পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬ বছর বয়সী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় বাড়ির পেছনের দিকে শিশুটির মাকে উদ্ধার করা হয়। দমকল কর্মীদের ভাষ্য অনুযায়ী, উদ্ধারের সময় তাঁর নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছিল না। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
অগ্নিকাণ্ডের সময় দুই কিশোর-কিশোরী বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। পরে তাদেরও হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছেলেটি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে, মেয়েটিকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দমকল কর্মীরা জানান, আগুন পাশের বাড়িতেও ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে বাড়িটি রক্ষা করা সম্ভব হয়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে অগ্নিকাণ্ডের সময় সেখানে কেউ ছিল না বলে নিশ্চিত হন কর্মকর্তারা।

‘অকল্পনীয় ট্র্যাজেডি’
৩০ বছর বয়সী ডাইইউয়ান অ্যারিংটন অগ্নিকাণ্ডের স্থান থেকে রাস্তার উল্টো পাশে কয়েকটি বাড়ি দূরে বসবাস করেন। বৃহস্পতিবার তিনি জানান, আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। পরে জানতে পারেন, অগ্নিকাণ্ডে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং পরিবারের অন্য সদস্যরা আহত হয়েছেন। পরিবারটিকে এলাকায় দেখলেও তাঁদের সঙ্গে তাঁর তেমন পরিচয় নেই বলে জানান তিনি।
এলাকাতেই বেড়ে ওঠা অ্যারিংটন ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমি তাদের জন্য গভীরভাবে ব্যথিত।”
ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড ঘটনাটিকে ‘এমন এক অকল্পনীয় ট্র্যাজেডি, যা কোনো পরিবারেরই কখনো সহ্য করতে হওয়া উচিত নয়’ বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “পুরো পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তারা শুধু তাদের প্রিয় সন্তানকেই হারায়নি, হারিয়েছে নিজেদের বাসস্থানও। আমাদের আবাসন পরিষেবা দল পরিবারটির পাশে থাকবে। তাদের জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা থেকে শুরু করে স্থায়ীভাবে নতুন আবাস খুঁজে পেতে সহায়তা করা হবে।”
তিনি আরও বলেন, “এই পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে এবং সুস্থ হয়ে উঠতে পারে, সে জন্য সবাই তাদের পাশে থাকবেন এবং প্রার্থনা করবেন।”
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্তকারীদের কাজ অব্যাহত রয়েছে।

মিশিগানে আবাসিক 
ভবনে অগ্নিকাণ্ড
এর কয়েক দিন আগেই ওকল্যান্ড কাউন্টির রোজ টাউনশিপে একটি খামারঘরে (পোল বার্ন) অগ্নিকাণ্ডে হলি এলাকার ৬৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
গত সপ্তাহে ডেট্রয়েটের নিউ সেন্টার এলাকার একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তি ও দুই শিশু আহত হয়।
এ ছাড়া গত মাসে ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন দুজন।
Source & Photo: http://detroitnews.com



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া