আমেরিকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার

গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০১:৪৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০১:৪৩:১৫ পূর্বাহ্ন
গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত
১৯ নভেম্বর দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটে গৃহহীন তরুণদের আশ্রয় ও সহায়তা কেন্দ্র ‘কোভেন্যান্ট হাউস মিশিগান’-এ আয়োজিত ‘স্লিপ আউট’ কর্মসূচিতে মোমবাতি প্রজ্বালন করেন অংশগ্রহণকারীরা/Max Reinhart, The Detroit News

ডেট্রয়েট, ২০ নভেম্বর : সাধারণত বৃহস্পতিবার রাতে বার্মিংহামে নিজেদের আরামদায়ক বাড়িতে উষ্ণ বিছানায় নিশ্চিন্তে ঘুমান অ্যান লেকার ও তাঁর স্বামী স্যাম স্লটার। কিন্তু গত ১৯ নভেম্বর, বৃহস্পতিবার রাতে তাঁদের কাটানোর কথা ছিল সম্পূর্ণ ভিন্ন পরিবেশে। কার্ডবোর্ডের বাক্সের ভেতর স্লিপিং ব্যাগ বিছিয়ে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নেন তাঁরা।
৬৭ বছর বয়সী অ্যান লেকার ও ৬৪ বছর বয়সী স্যাম স্লটার ছিলেন এমন প্রায় ১০০ জনের একজন, যাঁরা দক্ষিণ-পশ্চিম ডেট্রয়েটে গৃহহীন তরুণদের আশ্রয় ও সহায়তা কেন্দ্র ‘কোভেন্যান্ট হাউস মিশিগান’-এর প্রাঙ্গণে কার্ডবোর্ডের বাক্স কিংবা ত্রিপলের ওপর রাত কাটান।
‘স্লিপ আউট’ (Sleep Out) নামের বার্ষিক এ কর্মসূচির মূল লক্ষ্য গৃহহীন তরুণ-তরুণীদের জন্য তহবিল সংগ্রহ এবং তাঁদের দুর্দশা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এক রাতের জন্য খোলা আকাশের নিচে রাত কাটিয়ে গৃহহীন মানুষের প্রতিকূল জীবনযাত্রার কিছুটা অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন।
কর্মসূচির শুরু থেকে গত ১৩ বছর ধরে প্রতিবছর অংশ নিচ্ছেন স্যাম স্লটার। তাঁর ভাষায়, “শুধু চেক লিখে অর্থ সহায়তা দেওয়া এক বিষয়, আর সরাসরি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর সে কারণেই আমি বারবার ফিরে আসি।”
তিনি আরও বলেন, “তাদের জীবনটা কেমন—অন্তত এক রাতের জন্য হলেও তা অনুভব করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
এদিকে, কোভেন্যান্ট হাউস মিশিগানের তথ্য অনুযায়ী, গত এক বছরে ডেট্রয়েট ও গ্র্যান্ড র‍্যাপিডসে প্রতিষ্ঠানটির কেন্দ্রগুলোর মাধ্যমে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য প্রায় ৩০ হাজার রাতের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ৮৫ হাজারেরও বেশি তরুণ-তরুণীকে সহায়তা করেছে। সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তাঁদের দীর্ঘমেয়াদি আবাসন নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
কোভেন্যান্ট হাউস মিশিগানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেগান ডান বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো—আমাদের নিজস্ব বাড়ি, বিছানা ও সহায়তার যে সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলোর গুরুত্ব উপলব্ধি করা। আমরা গৃহহীন হওয়ার ভান করছি না; বরং এর মাধ্যমে আমরা সেইসব তরুণ-তরুণীর পাশে দাঁড়াচ্ছি, যাঁদের নিজেদের কথা তুলে ধরার মতো কোনো কণ্ঠস্বর নেই।”

‘কোভেন্যান্ট হাউস আমার 
জীবনে আশীর্বাদস্বরূপ’
ডেট্রয়েটের বাসিন্দা আকিল ডেকের বয়স তখন মাত্র ১৮ বছর। কলেজ ছাড়ার পরপরই তাঁকে আবাসন সংকটের মুখে পড়তে হয়। এ সময় পরিবারের কাছ থেকেও প্রয়োজনীয় সহায়তা পাননি তিনি।
সেই কঠিন সময়ের কথা স্মরণ করে ডেক বলেন, “আমার বাবা-মা আমাকে বলেছিলেন, ‘নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। তুমি এখন বড় হয়েছ, বাস্তব জীবনে পা রেখেছ।’”
এরপর বন্ধুদের সোফায় রাত কাটিয়ে দিন পার করতে থাকেন তিনি। দিনের বেলা খুঁজতেন কাজের সুযোগ। কিন্তু বারবার চেষ্টা করেও কাজ পাননি। এর অন্যতম কারণ ছিল, তাঁর কাছে প্রয়োজনীয় পরিচয়পত্র ও সোশ্যাল সিকিউরিটি কার্ড না থাকা।
একপর্যায়ে তিনি যোগাযোগ করেন ‘কোভেন্যান্ট হাউস’-এর সঙ্গে। প্রতিষ্ঠানটি তাঁকে শুধু নিরাপদ আশ্রয়ই দেয়নি, বরং স্বাবলম্বী হয়ে ওঠার পথেও সহায়তা করেছে।
বর্তমানে ২৩ বছর বয়সী আকিল ডেক অ্যামাজনে কর্মরত। নিজের কর্মজীবনকে আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। ইতোমধ্যে বাগদান সম্পন্ন করেছেন এবং সম্প্রতি নিজের প্রথম বাড়িতেও উঠেছেন।
একসময় যে প্রতিষ্ঠান তাঁর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল, সেই কোভেন্যান্ট হাউসের ‘স্লিপ আউট’ কর্মসূচিতেও এবার স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়েছেন ডেক। এ সময় তিনি বিভিন্ন সামগ্রী ও তথ্যমূলক প্রচারপত্র বিতরণে সহায়তা করেন।
কোভেন্যান্ট হাউসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “তারা অনেক মানুষকে সহায়তা করে। এই প্রতিষ্ঠানটি আমার জীবনে আশীর্বাদস্বরূপ ছিল। এখান থেকে পাওয়া সুযোগগুলো আমি কাজে লাগিয়েছি।”
কার্ডবোর্ডের বাক্স ও স্লিপিং ব্যাগ বিছিয়ে রাত কাটানোর প্রস্তুতির আগে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন। এ সময় আমন্ত্রিত অতিথিরা ‘কোভেন্যান্ট হাউস’-এর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড তাঁর প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এসব উদ্যোগের মধ্যে রয়েছে সহায়তামূলক আবাসন সুবিধা সম্প্রসারণ, গৃহহীনতা ও মাদকাসক্তির সমস্যা মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ তরুণ-তরুণীদের জন্য বিভিন্ন সেবা নিশ্চিত করা। এদের মধ্যে ফস্টার কেয়ার ব্যবস্থার আওতা থেকে বেরিয়ে আসা তরুণ-তরুণীরাও রয়েছেন।
মেয়র শেফিল্ড বলেন, “প্রতিটি তরুণ-তরুণীকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সহায়তা করার জন্য আমাদের সামনে যে দায়িত্ব ও কাজ রয়েছে, তা নিয়ে ভাবার এবং সেগুলো স্মরণ করার সুযোগ পাওয়া সম্মানের বিষয়।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন ডেট্রয়েট সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ৬-এর সদস্য গ্যাব্রিয়েলা সান্তিয়াগো-রোমেরো এবং ডেমোক্র্যাট দলীয় স্টেট রিপ্রেজেন্টেটিভ টাইরোন কার্টার।
কোভেন্যান্ট হাউসের ভূমিকার গুরুত্ব তুলে ধরে কার্টার বলেন, “কোভেন্যান্ট হাউসের মতো প্রতিষ্ঠান না থাকলে এই তরুণ-তরুণীদের নিয়ে আমরা কী করতাম? হয়তো তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করতাম।”

বিছানাগুলো 'প্রায় 
সবসময়ই পূর্ণ থাকে'
কোভেন্যান্ট হাউস মিশিগানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেগান ডান জানান, ‘কোভেন্যান্ট হাউস’ (Covenant House) এমন তরুণ-তরুণীদের সহায়তা করে, যাদের মধ্যে ডেট্রয়েটের ২১ বছর বয়সী ক্রিস্টিয়ানা শ্যামিলিও রয়েছেন। গৃহহীনতা সম্পর্কে প্রচলিত ধারণার সঙ্গে তাদের অনেকের জীবন পুরোপুরি মেলে না। কারণ, তাদের কেউ পড়াশোনা করছেন, কেউবা কাজ করছেন; কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না।
ডান বলেন, “প্রতি রাতেই আমাদের প্রায় ৬৫টি শয্যা থাকে, যা প্রায় সবসময়ই পূর্ণ থাকে। বিশেষ করে রাতের তাপমাত্রা আরও কমে এলে চাহিদা বেড়ে যায়।”
‘স্লিপ আউট’ (Sleep Out) কর্মসূচির মাধ্যমে সমর্থকেরা কোভেন্যান্ট হাউসের সহায়তা পাওয়া তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। শ্যামিলি তাঁদেরই একজন। তাঁর বাবা নিজের বাড়ি হারানোর পর তিনিও আশ্রয়হীন হয়ে পড়েন।
প্রায় ছয় সপ্তাহ আগে কোভেন্যান্ট হাউসে আশ্রয় নেওয়ার পর শ্যামিলি ডেট্রয়েটের আরেকটি অলাভজনক সংস্থা ‘ফোকাস: হোপ’ (Focus: HOPE) থেকে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি গ্রিকটাউনে একটি চাকরিও পেয়েছেন।
শ্যামিলি বলেন, “এত মানুষের সমর্থন দেখে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। আমার মনে হচ্ছে, আমি গুরুত্বপূর্ণ; কারণ অন্যরা আমার পরিস্থিতি ও বাস্তবতা বুঝতে পেরেছেন।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়ারেনে নতুন গ্রোসারি মার্কেট ‘হোল ফ্রুট’-এর যাত্রা শুরু

ওয়ারেনে নতুন গ্রোসারি মার্কেট ‘হোল ফ্রুট’-এর যাত্রা শুরু