আমেরিকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০২:৩৬:৫৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
ঢাকা, ২০ নভেম্বর : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ বড় সন্তানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জন্মদিনের আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে নেতাকর্মীদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের উৎসব আয়োজন না করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজনে ব্যয় করার পরিবর্তে সেই অর্থ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দান করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান । তার শৈশব কেটেছে সামরিক ও রাজনৈতিক আবহে। ঢাকার বিএফ শাহীন স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। রাজনীতির পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবস, জন লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের রাজনৈতিক দর্শনের প্রতিও তার আগ্রহ ছিল।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন তারেক রহমান। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ‘আয়নাঘর’-এ নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় এ রাজনীতিককে জড়ানোর অভিযোগ করে আসছে বিএনপি। এরপর তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখান থেকেই দলের নেতৃত্ব দেন।
পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের প্রেক্ষাপটে তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেন। এতে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীলতা এবং যোগ্যতাভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা তুলে ধরা হয় ।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির এই চেয়ারম্যান । চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ

সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ