আটলান্টিক সিটি, ২২ নভেম্বর (সুব্রত চৌধুরী): শীতের আগমনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘মেগা উইন্টার গিভঅ্যাওয়ে’ কর্মসূচি। রোববার (২২ নভেম্বর) আইসিএনএ রিলিফ (ICNA Relief) ও ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সভরেন অ্যাভিনিউ স্কুলের জিমনেসিয়ামে বিনামূল্যে শীতের প্রয়োজনীয় পোশাক ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন কমিউনিটির সব বয়সী মানুষ ও পরিবারের জন্য উন্মুক্ত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। শীত মৌসুমের প্রয়োজনীয় সামগ্রী পেয়ে উপকৃত হন অনেক পরিবার। মানবিক সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ইতিবাচক সাড়া ফেলে।
কর্মসূচিতে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান আনজুম জিয়া, কলিমউল্লাহসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির পরিচালক মো. ইকবাল হোসেন সংশ্লিষ্ট সংগঠন, স্বেচ্ছাসেবক ও সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :