ওয়ারেন, ২২ নভেম্বর : মিশিগানে আগত ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান। আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে ওয়ারেন সিটির টুয়েলভ মাইল রোডের একটি রেস্তোরাঁয় সংগঠনটির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে সংবর্ধিত অতিথি ব্যারিস্টার কামরুজ্জামান সেলিমকে বরণ করে নেওয়া হয়।
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগানের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মহব্বত খানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মো. শফিউল আজম মাসুমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট মো. লালা, অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কায়সার হাসান সিমন, অ্যাডভোকেট মহসিন আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম ময়নুল, অ্যাডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হারান কান্তি সেন ও অ্যাডভোকেট মইনউদ্দীন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :