আমেরিকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত

শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ১১:৫৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ১১:৫৫:০৬ অপরাহ্ন
শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন
শিকাগো, ২২ নভেম্বর : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) সামনে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে একটি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে সিটি অব শিকাগোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সড়কটির নামফলক উন্মোচন করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং সড়কটির নামকরণের উদ্যোক্তা ও শিকাগো ইলিনয় বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু।
এ সময় উপস্থিত ছিলেন শিকাগো বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোসাদ্দেক মিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলু মিয়া, উপদেষ্টা জসিমউদ্দীন, কমিউনিটি শিকাগোর সভাপতি শাহ মোশাররফ, শিকাগো বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হাদিউজ্জামান ভূঁইয়া ও অফিস সম্পাদক শাকির ভূঁইয়াসহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার নামে শিকাগোর গুরুত্বপূর্ণ একটি স্থাপনার সামনে সড়কের নামকরণকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন। এ উদ্যোগের জন্য প্রধান উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু ও তাঁর সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ বিশেষ তাৎপর্য বহন করে। এ উদ্যোগ তাঁদের রাজনৈতিক অবদান ও স্মৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে। শাহ মোজাম্মেল নান্টুর এই উদ্যোগ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তাঁরা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগের মূল্য অর্থ বা পদমর্যাদা দিয়ে নির্ধারণ করা যায় না। বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষের পক্ষ থেকে উদ্যোক্তা ও তাঁর দলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ ডাউনটাউন শিকাগোর উইলিস টাওয়ারের সামনে একটি সড়কের সম্মানসূচক নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদের কাছে উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। ফলে এই সড়কের নামকরণের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পরিচিতি ও অবদান আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ২০১৪ সালে শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
সড়কটির নামকরণের উদ্যোক্তা ও শিকাগো ইলিনয় বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি এবং অবদানকে সম্মান জানানোর যে অঙ্গীকার তিনি দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, শিকাগোতে তাঁদের নামে দুটি সড়কের নামকরণ সেই উদ্যোগেরই প্রতিফলন। শিকাগোর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির কাছে এ নামকরণ বিশেষ তাৎপর্য বহন করবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম