কার্ডিফ, ২৪ নভেম্বর : যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ‘গ্রেঞ্জটাউন রাইজিং স্টারস ক্লাবের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের শুভ উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্লাবের সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে এবং স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও সাধারণ সম্পাদক রুমন রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টারের কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের এবং তরুণ ব্যবসায়ী মুজিবুল হাসান নিউটন।
অনুষ্ঠানে ক্লাবের সহসভাপতি মো. হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমেদ, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, যুগ্ম কোষাধ্যক্ষ মো. রিয়াজ মুর্শেদ ছাড়াও জুলফিকার হায়দার জুয়েল, নাজমুল আহমেদ, তানজু আহমেদ, রাজ বাহাদুর, রুমান আহমেদ, শামীম আহমেদ ও রায়হান আহমেদসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং সর্বোপরি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি তরুণ প্রজন্মের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগের পাশে থাকার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

বদরুল মনসুর :