আটলান্টিক সিটি, ২৫ নভেম্বর: নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে থ্যাঙ্কসগিভিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
থ্যাঙ্কসগিভিং উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সংহতি প্রকাশ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এ ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাজ্য অ্যাসেম্বলির সদস্য, কাউন্টি শেরিফ, কাউন্টি কমিশনার অ্যাট-লার্জ, সিটি কাউন্সিলর, মূলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে ডিনারটি পরিণত হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।
থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে বিএএসজের এ আয়োজন বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। থ্যাঙ্কসগিভিংয়ের প্রাক্কালে আয়োজিত এ ডিনার স্থানীয় কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে।
ডিনার সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :