আমেরিকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন

ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:৫৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:৫৭:৩৪ পূর্বাহ্ন
ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস
ডেট্রয়েট, ২৫ নভেম্বর : ডেট্রয়েটের অন্যতম পরিচিত স্থাপনা রেনেসাঁ সেন্টারকে নতুন রূপ দিতে ২.২ বিলিয়ন ডলারের একটি ঐতিহাসিক পুনর্নির্মাণ পরিকল্পনা অনুমোদন করেছে ডেট্রয়েট সিটি কাউন্সিল। মঙ্গলবার (২৪ নভেম্বর) ৭-২ ভোটে অনুমোদিত এ প্রকল্প সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম উন্নয়ন উদ্যোগ। এর লক্ষ্য শহরের আইকনিক স্থাপনাটিকে আধুনিকায়নের পাশাপাশি আশপাশের এলাকাকেও নতুনভাবে গড়ে তোলা।
চুক্তিটি এখন মিশিগান অঙ্গরাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ল্যানসিংয়ে নেতৃত্বের পরিবর্তনের আগেই প্রয়োজনীয় অনুমোদন পেতে চাইছেন প্রকল্পের উদ্যোক্তারা। সিটি কাউন্সিলের সদস্য গ্যাব্রিয়েলা সান্তিয়াগো-রোমেরো ও ডেনজেল ম্যাকক্যাম্পবেল প্রকল্পটির বিপক্ষে ভোট দেন।
প্রকল্পের পক্ষে ভোট দেওয়া সাত কাউন্সিল সদস্যের একজন রেনাটা মিলার বলেন, এতে যুক্ত আর্থিক প্রণোদনার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য ছিল ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি’।
মিলার বলেন, ‘আন্তর্জাতিক ডেভেলপাররা তো আর প্রতিদিন ডেট্রয়েটে বিনিয়োগ করতে আসেন না। রেনেসাঁ সেন্টার ডেট্রয়েটের পরিচয়ের অংশ। প্রতিটি পোস্টকার্ডে এর ছবি থাকে। এমনকি চ্যাটজিপিটিতে কোনো গল্প তৈরি করলেও এর পটভূমিতে রেনেসাঁ সেন্টারের ছবি উঠে আসে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি এখন কোনো পদক্ষেপ না নিই, তাহলে ডেট্রয়েটের সবচেয়ে পরিচিত এই স্থাপনাটিই একসময় ধ্বংসপ্রাপ্ত ও জরাজীর্ণ এলাকার প্রতীকে পরিণত হবে।’
ভোটের পরপরই মেয়র মেরি শেফিল্ড সিটি কাউন্সিলের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, এ অনুমোদন ডেট্রয়েটের নদীতীরবর্তী এলাকা, রেনেসাঁ সেন্টার এবং পুরো শহরের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে আরও এক ধাপ এগিয়ে নিল।
এক বিবৃতিতে মেয়র বলেন, ‘ড্যান গিলবার্টের ১ বিলিয়ন ডলারের অনুদানকে ভিত্তি করে একটি ব্যতিক্রমী অলাভজনক মডেলের মাধ্যমে এই বিশাল পুনর্নির্মাণ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় বেডরক (Bedrock) ও জেনারেল মোটরসকে (General Motors) ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘তাদের দূরদর্শী পরিকল্পনার ফলে শহরের কেন্দ্রস্থল থেকে নদীতীর পর্যন্ত এলাকাটি নতুন আবাসন, পার্ক ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে আবারও সবার জন্য উন্মুক্ত হবে।’
দীর্ঘদিন ধরে জনমত গ্রহণ ও তীব্র বিতর্কের পর এ বিষয়ে ভোটাভুটি করে সিটি কাউন্সিল। প্রকল্প নিয়ে নিজেদের মতামত জানাতে শতাধিক মানুষ কাউন্সিলের সামনে বক্তব্য দেন। সমালোচকরা কাউন্সিল সদস্যদের ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অভিযোগ করেন, এ চুক্তির মাধ্যমে বিলিয়নেয়ার ডেভেলপারদের অযৌক্তিক কর-সুবিধা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, প্রকল্পের সমর্থকরা একে ডেট্রয়েটের নদীতীরবর্তী গুরুত্বপূর্ণ এলাকার পুনর্গঠনের একটি সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে উল্লেখ করে কাউন্সিল সদস্যদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিলিয়নেয়ার ড্যান গিলবার্টের প্রতিষ্ঠান ‘বেডরক এলএলসি’ (Bedrock LLC) এবং রেনেসাঁ সেন্টারের সাবেক ভাড়াটিয়া প্রতিষ্ঠান ‘জেনারেল মোটরস’ (General Motors Co.) যৌথভাবে এ পুনর্গঠন পরিকল্পনা প্রস্তাব করেছে। পরিকল্পনা অনুযায়ী, রেনেসাঁ সেন্টারের বর্তমান পাঁচটি টাওয়ার কমিয়ে তিনটি করা হবে। পাশাপাশি ডেট্রয়েট নদীর তীরে ৪০ একর জায়গাজুড়ে একটি উন্মুক্ত পার্ক গড়ে তোলা হবে।
গত ২৪ নভেম্বর সিটি কাউন্সিল চুক্তির পাঁচটি পৃথক অংশের ওপর ভোট দেয়। এর মধ্যে রয়েছে ১৩৩ মিলিয়ন ডলারের ‘কমিউনিটি বেনিফিটস এগ্রিমেন্ট’ (Community Benefits Agreement), যার আওতায় প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ডেভেলপারদের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। চুক্তির অন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ‘ট্রান্সফরমেশনাল ব্রাউনফিল্ড এগ্রিমেন্ট’ (Transformational Brownfield Agreement), যার মাধ্যমে পরিত্যক্ত বা অব্যবহৃত শিল্পাঞ্চল পুনঃউন্নয়নের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের সরকারি ভর্তুকি অনুমোদন করেছে সিটি কাউন্সিল। এর বিনিময়ে ডেভেলপাররা শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আগামী ৩০ বছরে প্রচলিত সম্পত্তি করের পরিবর্তে ডেট্রয়েট শহরকে প্রায় ৯০ মিলিয়ন ডলার পরিশোধের অঙ্গীকার করেছেন।
কাউন্সিলের কয়েকজন সদস্য আশা প্রকাশ করেছেন, ডেভেলপারদের দেওয়া এই অর্থ যেন শুধু ডাউনটাউন বা মিডটাউন এলাকায় সীমাবদ্ধ না থাকে; বরং শহরের বিভিন্ন আবাসিক এলাকার উন্নয়নেও ব্যয় করা হয়।
কাউন্সিল সদস্য লাতিশা জনসন জানান, ২৪ নভেম্বরের বৈঠকের দিন সকাল পর্যন্তও তিনি সিদ্ধান্ত নিতে পারেননি, প্রকল্পের পক্ষে নাকি বিপক্ষে ভোট দেবেন। তবে ডেভেলপার, নগর কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে পাওয়া আশ্বাস তাঁকে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। বিশেষ করে, ৯০ মিলিয়ন ডলারের সামাজিক সুবিধার অর্থের একটি বড় অংশ শহরের বিভিন্ন আবাসিক এলাকায় ব্যয় করা হবে—এমন নিশ্চয়তা তাঁকে আশ্বস্ত করেছে।
তিনি আরও জানান, জনহিতৈষী ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক আলোচনার ফলে রেনেসাঁ সেন্টার (RenCen) পুনর্গঠন চুক্তির আওতায় শহরের বিভিন্ন আবাসিক এলাকার জন্য অতিরিক্ত তহবিল সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছে।
জনসন বলেন, “এখন আমরা এই অর্থকে কাজে লাগিয়ে আরও বেশি সহায়তা সংগ্রহ করতে পারব, বিশেষ করে জনহিতৈষী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। আমার ভোট দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।”
রেনেসাঁ সেন্টার পুনর্গঠন পরিকল্পনাটি নিয়ে আলোচনার জন্য গত ১৭ নভেম্বর ডেট্রয়েট সিটি কাউন্সিলের বৈঠকে বিষয়টি উত্থাপনের কথা ছিল। তবে বৈঠকের শুরুতেই কাউন্সিল প্রেসিডেন্ট জেমস টেট জানান, কাউন্সিল সদস্যদের আরও তথ্য জানার প্রয়োজন থাকায় বিষয়টি পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন