আমেরিকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন

তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:১১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:১১:১৮ পূর্বাহ্ন
তিন লাখ ছাত্রীর জন্য বাইসাইকেল, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২৫ নভেম্বর : রাজধানীর সচিবালয়ে দিনের কর্মসূচির শুরুতেই বাইসাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত কয়েকটি নমুনা বাইসাইকেল নিজেই চালিয়ে দেখেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের উপহার হিসেবে এসব বাইসাইকেলের নমুনা সচিবালয়ে প্রদর্শন করা হয়। বাইসাইকেলগুলোর মান, গুণগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা যাচাই করতেই সেগুলো চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন ধরনের বাইসাইকেল উপস্থাপন করা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে।
প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো, যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনকালে বিশেষ ধরনের সামরিক যান এটিভি (ATV) চালিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর এক দিন পর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাইসাইকেল নিজেই চালিয়ে দেখলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন