আমেরিকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন

দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন
দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন
ঢাকা, ২৫ নভেম্বর : নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিকে আরও সহজ ও সুবিধাজনক করতে বাংলাদেশে প্রথমবারের মতো বাজারে এসেছে নিজে প্রয়োগ করা যায় এমন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নতুন এই ইনজেকশনটি বাজারজাত করেছে।
নতুন এই পদ্ধতির বিশেষত্ব হলো, প্রচলিত জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মতো এটি নিতে স্বাস্থ্যকর্মীর সহায়তা প্রয়োজন হবে না। নির্ধারিত নিয়ম ও প্রশিক্ষণ অনুসরণ করে নারীরা নিজেরাই শরীরে ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘মেডোজেন সাবকিউ’ বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রতি ডোজে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদিত এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মধ্যে এটি বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। পাশাপাশি ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের প্রথম স্ব-প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন এটি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহ বা প্রায় তিন মাস পরপর একবার এই ইনজেকশন নিতে হয়। ফলে প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন কিংবা ঘনঘন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন কমবে। নারীরা নিজেদের সুবিধা ও পছন্দ অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রতি ডোজ ইনজেকশনের দাম নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। কোম্পানির দাবি, প্রতিদিন সেবনযোগ্য জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এই পদ্ধতিতে ব্যয় ৫ দশমিক ৫২ গুণ কম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী।
তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে নারীর ব্যক্তিগত চাহিদা ও পছন্দকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। নারীরা সাধারণত এমন পদ্ধতি পছন্দ করেন, যা কার্যকর হওয়ার পাশাপাশি গোপনীয়তা বজায় রাখে, ব্যবহার করা সহজ এবং প্রয়োজন অনুযায়ী বন্ধ করার সুযোগ রয়েছে। একই সঙ্গে নিজেরাই প্রয়োগ করতে পারার বিষয়টিও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ।
নতুন এই ইনজেকশন বাজারে আসায় দেশে নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে আরও একটি বিকল্প যুক্ত হলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

দেশে এলো নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন