আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আটলান্টায় বৈষ্ণব পদাবলী ও বাংলা গানের পরম্পরায় অন্যরকম এক সন্ধ্যা

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০১:৩৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০১:৩৩:১১ পূর্বাহ্ন
আটলান্টায় বৈষ্ণব পদাবলী ও বাংলা গানের পরম্পরায় অন্যরকম এক সন্ধ্যা
আটলান্টা, ২৬ নভেম্বর : বাংলা গানের হাজার বছরের ঐতিহ্য, সমৃদ্ধি ও বৈচিত্র্যময় সংগীতধারাকে প্রবাসের মাটিতে তুলে ধরার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হয়েছে ‘বৈষ্ণব পদাবলী কীর্তন ও বাংলা গানের পরম্পরা’ শীর্ষক এক বিশেষ সংগীতানুষ্ঠান।
গত রোববার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনায় ছিলেন উৎপল দত্ত। বৈষ্ণব পদাবলী থেকে শুরু করে বাংলা গানের পরবর্তী বিভিন্ন পর্যায়ে কীর্তনের প্রভাব ও ধারাবাহিকতাকে সংগীতের মাধ্যমে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বৈষ্ণব পদাবলীর কীর্তনের পাশাপাশি বাংলা গানের তিন বিশিষ্ট সুরস্রষ্টা অতুলপ্রসাদ সেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কীর্তনাঙ্গের গান পরিবেশিত হয়।
বৈষ্ণব পদাবলীর কীর্তন পরিবেশন করেন আকাশলীনা সৈয়দ ও সংগীতা মণ্ডল। অতুলপ্রসাদ সেনের কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন রুবিনা শম্পা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান হাবিবা রিনা এবং কাজী নজরুল ইসলামের কীর্তনাঙ্গের গান পরিবেশন করেন স্নিগ্ধা দত্ত।
অনুষ্ঠানের ধারাবর্ণনায় ছিলেন রাশেদ চৌধুরী ও নাহিদ ফারজানা। তাঁদের উপস্থাপনায় বাংলা গানের বিভিন্ন পর্যায়, বৈষ্ণব পদাবলীর ঐতিহাসিক পটভূমি এবং পরবর্তী সময়ে বাংলা গানে কীর্তনের প্রভাব ও ধারাবাহিকতার নানা দিক উঠে আসে।
সংগীত পরিবেশনায় তবলায় ছিলেন ব্যাসদেব সাহা রানা, বাঁশিতে মাহবুব মোর্শেদ আনোয়ার এবং মন্দিরায় স্নিগ্ধা দত্ত। পুরো অনুষ্ঠানের শব্দ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন মার্ক তরুণ।
প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের এ সংগীতানুষ্ঠান শ্রোতা-দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন। অনুষ্ঠান শেষে দর্শকদের অভিমত ছিল, আটলান্টায় এই প্রথম বাংলা গানের এমন একটি বিশেষ ঐতিহ্যভিত্তিক বিষয়কে কেন্দ্র করে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈষ্ণব পদাবলী কীর্তন থেকে শুরু করে অতুলপ্রসাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের কীর্তনাঙ্গের গানের সমন্বিত পরিবেশনা তাঁদের বিশেষভাবে মুগ্ধ করেছে।
প্রবাসে বাংলা গানের শিকড়, ঐতিহ্য ও বিবর্তনের ধারাকে নতুন করে আবিষ্কারের এ উদ্যোগ সংগীতপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলা গানের সমৃদ্ধ ঐতিহ্য পৌঁছে দিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত দর্শকেরা। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারা সংগীতানুরাগীদের জন্য পুরো আয়োজনের ভিডিও প্রকাশ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১