আমেরিকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন

আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:১৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:১৭:৪২ অপরাহ্ন
আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর
ডেট্রয়েট, ২৬ নভেম্বর: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আই-৭৫ (I-75) মহাসড়কের দক্ষিণগামী লেনে গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বিকল হয়ে যাওয়া গাড়ি নিয়ে রাস্তার পাশে টো ট্রাকের অপেক্ষায় থাকার সময় অন্য একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে জানায়, ভোর পৌনে চারটার দিকে ডেট্রয়েটের মিশিগান অ্যাভিনিউয়ের কাছে আই-৭৫ মহাসড়কের দক্ষিণগামী লেনে দুটি গাড়ির সংঘর্ষের খবর পেয়ে তাদের মেট্রো সাউথ পোস্টের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানায়, ২৯ বছর বয়সী ওই নারী তাঁর বিকল হয়ে যাওয়া গাড়িটি নিয়ে মহাসড়কের ডান পাশের শোল্ডারে দাঁড়িয়ে টো ট্রাকের অপেক্ষা করছিলেন। এ সময় ২৪ বছর বয়সী এক ব্যক্তির চালানো অন্য একটি গাড়ি এসে তাঁকে ও তাঁর গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ওই নারী গুরুতর আহত হন এবং পরে মারা যান। দুর্ঘটনায় গাড়িচালকও গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িচালক শারীরিক বা মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মদ্যপান কিংবা অন্য কোনো কারণে তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।
পুলিশের পোস্টে আরও বলা হয়, “থ্যাঙ্কসগিভিং ছুটির মৌসুম শুরু হয়েছে। গাড়ি চালানোর সময় আপনার নেওয়া সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি হতে পারে—এ কথা চালকদের স্মরণ করিয়ে দিতে চাই। অনুগ্রহ করে নেশামুক্ত অবস্থায় গাড়ি চালান, সতর্ক থাকুন এবং রাস্তার পাশে বিকল হয়ে পড়ে থাকা কোনো গাড়ির কাছাকাছি পৌঁছালে সতর্কতার সঙ্গে পাশ কাটিয়ে যান।” মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত চলতি বছরে মিশিগানের সড়কগুলোতে ৯১০ জন প্রাণ হারিয়েছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে পুলিশের গুলিতে আহত এক ব্যক্তি

স্টার্লিং হাইটসে পুলিশের গুলিতে আহত এক ব্যক্তি