নিউইয়র্কের গুলশান ট্যারেসে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। আয়োজনের অংশ হিসেবে ছিল প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্মরণিকার মোড়ক উন্মোচন, সম্মাননা ক্রেস্ট প্রদান, ফটোসেশন ও স্মৃতিচারণমূলক আড্ডা।
সংগঠনের সভাপতি মো. শফি উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ আফছার ও উদ্যাপন কমিটির সদস্যসচিব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মুজাহিদ আনসারী, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আলমগীর চৌধুরী, উদ্যাপন কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী কুটি, প্রধান সমন্বয়কারী শাহ মোহাম্মদ সাদেক, সমন্বয়কারী এম আহমেদ ফয়সল, স্মরণিকা প্রকাশনা কমিটির আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী, সদস্যসচিব মিয়া মোহাম্মদ আছকির, ইব্রাহিম খলিল বারভুঁইয়া রিজু, এম উদ্দিন আলমগীর, মো. আব্দুর রহমান, দেওয়ান মোতাচ্ছির, আবুল কালাম আজাদ টিপু, শেখ মোস্তফা কামাল, অ্যাডভোকেট আব্দুর রহিম শেখ, সুকান্ত দাস হরে, পারভেজ বারভুঁইয়া, আবুল কালাম, অ্যাডভোকেট রহিমা শেখ, রবিউল আলম দোলক, আশিকুজ্জামান খান লিটন, সজিব ভূঁইয়া, ফরিদ উদ্দিন আহমেদ, মোশাররফ চৌধুরী, মুকিদুল ইসলাম, আবুল কাশেম, করুণাসিন্ধু রায় দীপু, শাফি খান ও তুহিন তালুকদার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘আলোকবর্তিকার উত্তরসূরি’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন। আমন্ত্রিত অতিথি অ্যাটর্নি মঈন চৌধুরী স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। স্মরণিকাটি প্রকাশের সার্বিক দায়িত্বে ছিলেন প্রকাশনা কমিটির আহ্বায়ক মো. ফজলুর রহমান চৌধুরী ও সদস্যসচিব মিয়া মোহাম্মদ আছকির।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম উদ্দিন আলমগীরসহ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দিনাত জাহান মুন্নীর পরিচালনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধ্যা। শেষ পর্বে অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় সুস্বাদু অ্যাপেটাইজার, দুটি বড় আকারের টার্কিসহ নানা পদের খাবার। পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের ঠান্ডা ও গরম পানীয়। দীর্ঘদিনের সহপাঠী, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে স্মৃতিময় সন্ধ্যা উপভোগ করেন উপস্থিত সবাই।

নিজস্ব প্রতিনিধি :