আমেরিকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস

মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম!

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০২:৪৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০২:৪৪:১১ পূর্বাহ্ন
মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম!
ডেট্রয়েটের একটি সড়কে তুষার পরিষ্কারের কাজে নিয়োজিত একটি স্নোপ্লো ট্রাক/Photo : Robin Buckson, The Detroit News

ডেট্রয়েট, ২৮ নভেম্বর : মিশিগানে ঋতু পরিবর্তনের সঙ্গে শুরু হচ্ছে শীতের প্রস্তুতি। আর শীত মানেই বরফে ঢাকা রাস্তা পরিষ্কারে মাঠে নামবে ‘প্লোওয়াসরাস’ (Plowasaurus), ‘প্লোওয়াবাঙ্গা’ (Plowabunga) কিংবা ‘ডার্থ ব্লেডার’ (Darth Blader)-এর মতো মজার নামের স্নোপ্লো বা তুষার অপসারণকারী যান। মিশিগানজুড়ে ৪০০টিরও বেশি স্নোপ্লোর এমন ব্যতিক্রমী নাম রেখেছেন সাধারণ মানুষ।
২০২০ সালে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (এমডিওটি) প্রথমবারের মতো তাদের স্নোপ্লোগুলোর নামকরণের জন্য সাধারণ মানুষের কাছ থেকে প্রস্তাব আহ্বান করে। স্কটল্যান্ডের একটি উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে এ কর্মসূচি চালু করা হয়।
এমডিওটির যোগাযোগ প্রতিনিধি নিক শিরিপা জানান, অঙ্গরাজ্যটির সরকারি সংস্থার অধীনে থাকা ৩০০টিরও বেশি স্নোপ্লোর নাম নির্বাচনের জন্য বাসিন্দাদের কাছ থেকে ১৫ হাজারেরও বেশি প্রস্তাব জমা পড়ে।
শিরিপা ও তাঁর এক সহকর্মী প্রথমে প্রতিটি অঞ্চলের জন্য জমা পড়া নামগুলো থেকে কয়েক শ নামের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। পরে চূড়ান্ত নির্বাচনের আগে অশালীন ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ নামগুলো বাদ দেওয়া হয়।
এভাবে এমডিওটির ৩০০টিরও বেশি স্নোপ্লো পায় বিচিত্র ও মজার সব নাম। এর মধ্যে রয়েছে মিশিগানের উচ্চ উপদ্বীপ অঞ্চলের পরিচিতি থেকে নেওয়া ‘মাইটি ইয়ুপার’ (Mighty Yooper), বিখ্যাত হকি খেলোয়াড়ের নামের আদলে ‘গোর্ডি প্লো’ (Gordie Plow) এবং সংগীতশিল্পী ডলির নামের সঙ্গে মিল রেখে ‘ডলি প্লোটন’ (Dolly Plowton)। এমনকি শীত বা তুষারপাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই—এমন সাধারণ নামও রয়েছে, যেমন ‘বব’ (Bob)।
শিরিপা বলেন, “আমরা যখন এই উদ্যোগ শুরু করি, তখন কোভিড মহামারির মধ্যবর্তী সময়। মানুষের জীবনে আনন্দের সুযোগও ছিল খুব কম। আর আমরা মিশিগানবাসী, প্রতিবছরই রাস্তায় স্নোপ্লো চলতে দেখি। আমাদের ভাবনা ছিল, মানুষ যখন কোনো স্নোপ্লো দেখবে এবং জানবে যে সেটির একটি নাম রয়েছে, তখন যানটির প্রতি একধরনের মানবিক অনুভূতি তৈরি হবে।”
শিরিপা আরও জানান, স্নোপ্লোগুলোর নামকরণের ফলে এগুলোর চালকেরাও বাড়তি স্বীকৃতি পাচ্ছেন। এখন তাঁরা বিভিন্ন স্কুলের অনুষ্ঠানে ফায়ার ট্রাক ও পুলিশের গাড়ির পাশাপাশি নিজেদের স্নোপ্লোও নিয়ে যান।
শিরিপা বলেন, “তাঁরা নিজেদের পরিচয় দেন এভাবে—‘আমি কন্ট্রোল-সল্ট-ডিলিট (Control-Salt-Delete) চালাই’ কিংবা ‘আমি কিড রক সল্ট (Kid Rock Salt) চালাই।’ এভাবে স্নোপ্লোগুলোরও যেন আলাদা ব্যক্তিত্ব তৈরি হয়েছে।”
২০২০ সালে যারা স্নোপ্লোর নাম প্রস্তাব করার সুযোগ হাতছাড়া করেছিলেন, তাঁদের হয়তো আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে। কারণ, কোনো স্নোপ্লো মেরামতের জন্য পরিবর্তন করতে হলে কিংবা নতুন তুষার অপসারণকারী যান কেনা হলে, সেগুলোর নামকরণের জন্য এমডিওটির হাতে আগে থেকেই প্রস্তাবিত নামের একটি বড় তালিকা রয়েছে।
শিরিপা বলেন, “আমরা নতুন কিছু নাম পেয়েছি ঠিকই, তবে মূলত শুরুতে পাওয়া নামের তালিকাটিই ব্যবহার করছি। প্রথম দফায় এত বিপুলসংখ্যক নাম জমা পড়েছিল যে, সেগুলো বাছাইয়ের পুরো প্রক্রিয়াটি ছিল বেশ জটিল ও সময়সাপেক্ষ। তাই নতুন করে আবার একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আমরা দেখছি না।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে

বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে