আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রাজু, সম্পাদক মুকেশ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৫৩:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৫৩:১৩ পূর্বাহ্ন
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি রাজু, সম্পাদক মুকেশ
সিলেট, ২৯ নভেম্বর : দীর্ঘ প্রায় আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে অপর প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহ-সভাপতি মিঠুন কালোয়ার, সহ-সভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহ-সভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহ-সাধারণ সম্পাদক সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক সনত গোয়ালা।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে সিলেট বিভাগের ১৬৮টিসহ দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রায় ১ লাখ ৪৮ হাজার চা শ্রমিকের ভোট দেওয়ার কথা ছিল।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এবারের নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ। এ প্যানেলের অন্য প্রার্থীরা ছিলেন কার্যকরী সভাপতি পদে নির্মল পাইনকা, সহ-সভাপতি পদে জেসমিন আক্তার এবং নারী সহ-সভাপতি পদে সুভদ্রা মুন্ডা।
অন্যদিকে, প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এ প্যানেলে কার্যকরী সভাপতি পদে মিঠুন কালোয়ার, সহ-সভাপতি পদে মিঠুন সিংহ রাউতিয়া-২ এবং নারী সহ-সভাপতি পদে শিমুল কর্মকার প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মুকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি।
নির্বাচনে বিজয়ীদের পাশাপাশি দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান

১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান