আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:৫৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:৫৪:৩৪ পূর্বাহ্ন
১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান
ঢাকা, ২৯ নভেম্বর : সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, এভাবে সবার সুর পরিবর্তন হবে।’ রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
শেখ হাসিনা শনিবার রাতে ফেসবুক লাইভে কথা বলেছেন উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘ফেসবুক লাইভের অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন, “আমি সবকিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই…”। পরবর্তী সময়ে আরেক জায়গায় বলেছেন, “সুযোগ পেলে যাব।” কিন্তু তিনি ১৬ ডিসেম্বরই যে দেশে আসবেন, তা একবারের জন্যও স্পষ্ট করে বলেননি।’ রাশেদ খানের দাবি, এর মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নিয়েছেন।
এদিকে, বর্তমানে যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, তাদের সবাই ভারতে পালাতে পারবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খান। তিনি বলেন, ‘শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এই সন্ত্রাস থেকে তোমাদের দূরে সরে যাওয়া উচিত। নতুবা নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী কিন্তু প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান

১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান