আমেরিকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিক : রিজভী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির ১৬ ডিসেম্বর ফিরছেন না হাসিনা : রাশেদ খান মিশিগানে স্মৃতিহরণ রোগের  চিকিৎসায় নতুন দিগন্ত রংপুরে আওয়ামী লীগ পুনর্বাসন বিতর্কে পূজা উদযাপন পরিষদের সম্মেলন পণ্ড বার্মিংহামে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তি পুলিশি হেফাজতে পুরোনো ফ্যাসিবাদের জায়গায় নব্য ফ্যাসিবাদ নয় : জামায়াত আমির শতাব্দীপ্রাচীন সেন্ট অ্যান গির্জা রক্ষায় ৪ কোটি ডলারের সংস্কার প্রকল্প মিশিগানে বরফ সরানোর গাড়ির মজার সব নাম! কুইবেকে ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের রায় আইসিইর বন্দি পরিবহন নিয়ে মিশিগানে বিক্ষোভ মিশিগানে বড় পরাজয়ের পর কৌশল পরিবর্তনের চিন্তায় রিপাবলিকানরা ডেট্রয়েটের গুদামে ফেডারেল অভিযান,  ৪৯ কেজি কোকেন জব্দ, গ্রেপ্তার ১ বার্মিংহামের প্রাণচঞ্চল এলাকায় গুলি, নিহত ১ সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর

‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না’: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০২:২৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০২:২৩:৫০ অপরাহ্ন
‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না’: তথ্য উপদেষ্টা
ঢাকা, ২৯ নভেম্বর : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, প্রো-ভিসি অধ্যাপক ড. শামসুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খাঁন মোহাম্মদ আবুল হোসেন।
আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে দেশে অবস্থানরত দলটির অন্য নেতাকর্মীরাও বিপদের মুখে পড়ছেন।
তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা ধরনের শোরগোল করছেন। কোথাও আগুন দেওয়া হচ্ছে, আবার এসব ঘটনার সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। এসব কর্মকাণ্ড দেখে অনেকের মনে হচ্ছে, দেশে বড় ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বাস্তবে তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি।
ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, যারা অপরাধে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে।
শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, ‘মোটেও না।’  এদিকে নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, সরকার সাংবাদিকতা পেশাকে সহজ করতে চায়। তবে যে কেউ চাইলেই অনলাইন পোর্টাল খুলে ফেলতে পারবেন না। অনলাইন সংবাদমাধ্যম পরিচালনার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১

পদ্মা সেতু অবরোধ ঘিরে সংঘর্ষ, নিহত ১