ডেট্রয়েট, ২৯ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গোলাগুলির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন—এক পুরুষ ও এক নারী।
পুলিশ জানায়, রবিবার (২৯ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে ইস্ট ওয়ারেন অ্যাভিনিউয়ের ১৬০০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কর্মকর্তারা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলিতে ঘটনাস্থলে এক নারী নিহত হন এবং অপর এক পুরুষ ও এক নারী আহত হন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত তিনজনেরই বয়স ২০-এর কোঠায়।
রবিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি ডেট্রয়েট পুলিশ।
এদিকে, এ ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তাকে ক্রাইম স্টপার্সের (Crime Stoppers) ১-৮০০-SPEAK-UP নম্বরে ফোন করার অথবা DetroitRewards.tv ওয়েবসাইটে তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :