আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

বাউল শফি মন্ডলের কণ্ঠে রাজুব ভৌমিকের গান

  • আপলোড সময় : ২২-০৬-২০২৩ ০৩:৫২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৩ ০৩:৫২:৩২ পূর্বাহ্ন
বাউল শফি মন্ডলের কণ্ঠে রাজুব ভৌমিকের গান
অ্যান আরবার, ২২ জুন : বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল সম্প্রতি কবি রাজুব ভৌমিকের লেখা ‘মন মরণের দোলাচলে’ গানটির রেকর্ডিং কাজ শেষ করেছেন। জীবনের নানা সংগ্রাম নিয়ে লেখা এটি একটি ভিন্নধর্মী বাউল গান। মিরর এক্সক্লুসিভের ব্যানারে নির্মিত এই গানে সুর করেছেন পীর তানিম আহমেদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পঙ্কজ।
গানটির রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শুটিং শেষে বাউল শফি মণ্ডল বলেন, “অনেকদিন পর একটি সুন্দর গান গেয়েছি। একজন ডক্টর, একজন পীর এবং একজন ফকিরের সম্মিলিত প্রচেষ্টার এই গান। আশা করি আপনারা সবাই গানটি শুনবেন ও দেখবেন।”
গানটি নিয়ে রাজুব ভৌমিক বলেন, “সাধারণত বাউল গান মানে আমাদের দেহের মধ্যে ঈশ্বরকে পাওয়ার তীব্র ব্যাকুলতাকেই বোঝায়। তবে এই গানের মাধ্যমে জীবন সংগ্রাম ও হতাশায় ঈশ্বর ভুলে দেহের সমাপ্তিকেই তুলে ধরা হয়েছে। আশা করি গানটি আপনাদের বেশ ভাল লাগবে।”  আসছে  শুক্রবারে ‘মন মরণের দোলাচলে’ শিরোনামের গানটি প্রযোজনা প্রতিষ্ঠান মিরর এক্সক্লুসিভের অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ