আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি ওয়াগনার প্রধানের

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৩ ১০:২৪:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৩ ১০:২৪:২১ পূর্বাহ্ন
পুতিনকে ক্ষমতাচ্যুত করার হুমকি ওয়াগনার প্রধানের
মস্কো, ২৪ জুন :  রাশিয়ার অন্দরেই চরম সঙ্কট। দেশের সেনা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ওয়াগনার বাহিনী। রাশিয়ানদের আহ্বান জানিয়েছেন বিদ্রোহে যোগ দেওয়ার। কেউ প্রতিরোধ করতে আসলে, তাদের গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন রুশ প্রেসিডেন্টও। ‘বিশ্বাসঘাতকে’র তকমা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।
এদিকে রুশ প্রেসিডেন্ট দমনের হুঁশিয়ারি দিতেই, এবার আরও বড় হুমকি দিল ওয়াগনার বাহিনী। এতক্ষণ যে বিদ্রোহ শুধুমাত্র রুশ সেনা বাহিনীর বিরুদ্ধে চলছিল, এবার তাতে নাম জুড়ল প্রেসিডেন্ট পুতিনেরও। সরাসরি ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিল তাঁরই ভাড়াটে সশস্ত্র বাহিনী ওয়াগনার।
শনিবারই ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজ়িন দাবি করেন, তাঁর বাহিনী রাশিয়ার দুটি শহর দখল করে নিয়েছে। রোস্তভ-অন-ডন ও ভোরোনেজ় শহর এখন তাদের নিয়ন্ত্রণে। রাশিয়ার প্রেসিডেন্ট পদ থেকে ভ্লাদিমির পুতিনকে সরিয়ে দেওয়ার হুমকিও দেন। বলেন, “রাশিয়া শীঘ্রই নতুন প্রেসিডেন্ট পেতে চলেছে।”
অন্যদিকে, পুতিনের নির্দেশের পরই আরও কঠোর পদক্ষেপ করেছে রুশ সেনা। ওয়াগনার বাহিনীর এই অভিযানকে সশস্ত্র বিদ্রোহ বলে ঘোষণা করা হয়েছে এবং ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনির গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে। এ দিন সকালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, “ভাই ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাকতা করেছে। পিঠে ছুরি মারা হয়েছে। যারা সেনার বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে, তারা সবাই বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকদের চরম শাস্তি দেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড