আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৩ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৩ ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন
পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জ, ২৫ জুন : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লামিয়া জাহান মিশু (১১), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার (৯), নেত্রকোণার দূর্গাপুর এলাকার আব্দুস ছালামের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার (৯)। তাদের সবার বাবা গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন কারখানায় চাকরি করেন। 
রূপগঞ্জের হোরগাঁও গ্রামের ৪ শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদের মধ্যে মারিয়া আক্তারের বোন মারিয়ম (১১) পানি থেকে উঠে বাড়িতে গিয় অন্যদের পানিতে ডুবে যাওয়ার খবর দেয়। খবর পেয়ে স্বজনরা গিয়ে তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত