আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

ঈদের পর একদফা আন্দোলনের ঘোষণা: ফখরুল

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৩ ১২:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৩ ১২:৪৯:০০ অপরাহ্ন
ঈদের পর একদফা আন্দোলনের ঘোষণা: ফখরুল
ঢাকা, ২৬ জুন : ঈদুল আজহার পর সরকারবিরোধী আন্দোলন জোরালো হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে বিএনপির আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের পর আমাদের আন্দোলন আরও জোরদার হবে, বেগবান হবে। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছে, তাদের সঙ্গে কথা বলছি। আলোচনা করেই আন্দোলনকে বেগবান করা হবে।’
আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক দফার আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত এক দফার আন্দোলনই হচ্ছে। খুব শিগগিরই এটা আনুষ্ঠানিকভাবে (ঘোষণা) আসবে। আমাদের রণকৌশল আছে। আমরা আমাদের মতো করে যেতে চাই।’
চলমান আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘বিরোধী দলের আন্দোলন এখন জনগণের কাছে চলে গেছে। জনগণ এই আন্দোলন চায় এবং তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারি—জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হবে। তারাই (সরকার) সংবিধানে পরিবর্তন আনতে বাধ্য হবে।’
এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জানিয়ে সরকারের পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এখনো সময় আছে। তাদের (সরকার) শুভবুদ্ধির উদয় হোক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনের আগে তাদের পদত্যাগ করতে হবে। এটা খুব জরুরি। কারণ, এই সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে কোনোভাবেই তাদের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।’
কানাডার ভিসা নীতি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। সে কারণেই দায়িত্ব থেকে তারা এ কথাগুলো বলছে। তারা তাদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। তবে আমরা এতে খুব পুলকিত নই। এগুলো বাংলাদেশের জন্য লজ্জার ব্যাপার।’
মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক বিশ্ব একটা বার্তাই দিচ্ছে যে তোমার যা কিছু করার হয়ে গেছে। এখন জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন দাও। আর তা না হলে তোমাকে যেতে হবে। তারা পরিষ্কার করে বলছে যে বাংলাদেশে মানবাধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। আমরা যেটা পরিষ্কার করে বলতে চাই, দেশে-বিদেশে সবখানে এই সরকার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। মানুষের কাছে তারা (সরকার) এখন গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেই তাদের যেতেই হবে।’
বিএনপির একটি সূত্র জানায়, ঈদের পরে ৫ জুলাই গণতন্ত্র মঞ্চের সঙ্গে আবার বৈঠক করা হবে। সেখানে পরবর্তী যুগপৎ আন্দোলন নিয়ে তাদের ভাবনা এবং কর্মসূচি কী ধরনের হওয়া দরকার তার একটা প্রস্তাবনা দিতে বলা হয়েছে। বিএনপি তাদের ভাবনা ও কর্মসূচি নিয়ে ধারণা দেবে। সেখানে আলোচনা করেই যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা