আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

আপন আলোয় উদ্ভাসিত কৃতি শিক্ষার্থী নুসাইবা ইসলাম

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৩ ০১:১৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৩ ০১:১৯:২৪ পূর্বাহ্ন
আপন আলোয় উদ্ভাসিত কৃতি শিক্ষার্থী নুসাইবা ইসলাম
এগ হারবার টাউনশীপ, (নিউজার্সি) ২৭ জুন : এগ হারবার টাউনশীপ স্কুলের কৃতি ছাত্রী নুসাইবা ইসলাম দ্বাদশ গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের সিনেটর করি এ বুকার, নিউজার্সি রাজ্য সিনেটর  ভিন্স পলিসতিনা, এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, এসেমবলিওম্যান  ক্লারি সুইফটসহ অন্যান্য আইন প্রণেতার কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছে। 
আইভি লীগের তিন তিনটি বিশ্বখ্যাত  বিশ্ববিদ্যালয় ইয়েল, ইউপেন ও কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে সে  সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। নুসাইবা ইসলামের জন্ম যুক্তরাষ্ট্রে  ২০০৫ সালে। তার বাবা জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি এবং আটলান্টিক সিটির নগর কর্তৃপক্ষের মারকেনটাইল বিভাগের সহকারী পরিচালক ও মাতা আফসানা আনজুম বিশিষ্ট ব্যবসায়ী। চার ভাই-বোনের মধ্যে নুসাইবা ইসলাম দ্বিতীয়। তার দাদার নাম মরহুম হাজী আব্দুর রাজ্জাক চেয়ারম্যান ও দাদী মরহুমা সুফিয়া খাতুন। তার নানা আলাউদ্দীন আহমেদ ও নানী কামরুন্নাহার। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। 

ছোটবেলা থেকেই মেধাবী নুসাইবা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে। তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ (সঃ)। সে বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়কে  উচ্চশিক্ষা লাভের জন্য বেছে নিয়েছে।পেশাগত জীবনে তার ইচ্ছা ডাক্তার হওয়ার, আর তা হতে পারলে তার অদম্য বাসনা বাংলাদেশের গরীব-দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া। নুসাইবার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- সেরাটা দাও,সেরাটা পাবে। নিউ জার্সির এগ হারবার শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের নুসাইবা তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ