আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মাধবপুরে আলোচিত কলেজ ছাত্র মিশু হত‍্যার আসামী গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৩ ১০:৪২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৩ ১০:৪২:৩১ পূর্বাহ্ন
মাধবপুরে আলোচিত কলেজ ছাত্র মিশু হত‍্যার আসামী গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ২৭ জুন : আট মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি মাধবপুরে আলোচিত কলেজ ছাত্র মিশু হত্যার এজহার নামীয় আসামী মিলন মিয়ার (২০)। সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মানিক কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হরিতলা গ্রাম সংলগ্ন  রাবার বাগানের অভ‍্যন্তরে নির্জন পাহাড়ে একটি চাপটা ঘর থেকে মিলন মিয়াকে গ্রেফতার করেছে।
মিলন মিয়া মিশু হত‍্যা মামলার এজহারে ৭নং আসামী। সে হরিতলা গ্রামের নূরুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মাঝ রাতে ছাতিয়াইন স্কুল মাঠে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়ার নেতৃত্বে একদল যুবক মিশুর উপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ার গ্রামের শামসুল হকের ছেলে মাওলানা আসাদ আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম মিশু (১৮) এবং সেলিম মিয়ার ছেলে তারেক (১৯) গুরুতর আহত হয়। আহত অবস্থায় আতিকুল ইসলাম মিশুকে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনায় গত ৬ নভেম্বর নিহত মিশুর মা তাছলিমা খাতুন বাদী হয়ে শিমুলকে প্রধান করে ১১জন কে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর  মিলন মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ আট মাস পর  তথ‍্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ মিলনকে আদালতে  হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠান। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, হত্যা মামলার মূল আসামী শিমূলসহ চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ