আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ইপসিলান্টি টাউনশিপে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত, দুই কিশোর আহত 

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৩ ১০:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৩ ১১:০৬:২৯ পূর্বাহ্ন
ইপসিলান্টি টাউনশিপে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত, দুই কিশোর আহত 
ইপসিলান্টি টাউনশিপ, ২৭ জুন : ওয়াশটেনাও কাউন্টিতে সোমবার বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত ও দুই কিশোর আহত হয়েছে। ওয়াশটেনাও কাউন্টি শেরিফ অফিসের কমিউনিটি এনগেজমেন্টের পরিচালক ডেপুটি ডেরিক জ্যাকসন জানিয়েছেন, উইলো রান বিমানবন্দর থেকে প্রায় চার মাইল পশ্চিমে জর্জ প্লেসের ৮০০ ব্লকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। গুলি বর্ষণের খবর পেয়ে পুলিশ সাড়া দেয়। আক্রান্তদের বয়স ১৪, ১৬, ১৯ ও ২০ বছরের মধ্যে। ২০ ও ১৯ বছর বয়সী দুই যুবক মারা গেছেন। জ্যাকসন মঙ্গলবার সকালে ডেট্রয়েট নিউজকে বলেন, কারা এটি করেছে, কেন এটি করা হয়েছে তা জানা যায়নি। তবে,  এই মর্মান্তিক প্রাণহানির পেছনে কী কী উদ্দেশ্য থাকতে পারে তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা। জ্যাকসনের মতে, কর্তৃপক্ষ পৌঁছানোর আগে সাউথ প্রসপেক্ট স্ট্রিট এবং ইস্ট মিশিগান অ্যাভিনিউয়ের কাছ থেকে আহত ৪ জনকে দুটি পৃথক ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্যাকসন বলেন, সংঘর্ষে আহত চারজনকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তের পর  পুলিশ জানিয়েছে, হাসপাতালে মারা গেছেন দুই জ্যেষ্ঠ ব্যক্তি। মেডিকেল পরীক্ষক মৃত্যুর কারণ নিশ্চিত করবেন বলে আশা করা হচ্ছে। জ্যাকসন বলেন, ছোট দুই জন গুরুতর আহত হলেও তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। জ্যাকসন বলেন, সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি এবং সন্দেহভাজনদের বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত