আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মিশিগানে ঈদ কাল : বৃহত্তম জামাত জেইন ফিল্ডে

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৩ ১১:৪৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৩ ১১:৪৯:০১ অপরাহ্ন
মিশিগানে ঈদ কাল : বৃহত্তম জামাত জেইন ফিল্ডে
হ্যামট্রাম্যাক, ২৭ জুন : বাংলাদেশের একদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি রাজ্যের মতো মিশিগানেও মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে কাল ২৮ জুন বুধবার। এ জন্য হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট  ওয়ারেন সহ অন্যান্য সিটিতে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।  বায়তুল মোকারম ও মসজিদ নূর এর আয়োজনে এদিন সকাল ৮ টায় মিশিগানের বাংলাদেশী অধ্যুষিত ডেট্রয়েট ও হ্যামট্রাম্যাক সিটি এলাকার বাংলাটাউন জেইন ফিল্ডে বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নূর মসজিদের ভাইস প্রেসিডেন্ট ও আলাদিন রেষ্টুরেন্ট এন্ড সুইট মিটের অন্যতম পরিচালক মোশাররফ চৌধুরী লিটু ও বায়তুল মোকারম  মসজিদের জেনারেল সেক্রেটারি মুহিব মিয়া খোকন সহ সংশ্লিষ্ট অনেকেই এমন সিদ্ধান্ত ও প্রস্তুতির কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেম ও দ্বিন খতিব হযরত মাওলানা আবু সিদ্দিক। জামাত শুরুর আগে ঈদুল আজহার পটভূমি ও কোরবানীর নিয়ম কানুন নিয়ে বয়ান করবেন খতিব আওলাদে বরুনী হাফিজ মাওলানা আহমেদ কাসেমী।

ধারনা করা হচ্ছে, এই ফিল্ডে অনুষ্ঠিত এবারের  ঈদ জামাতে অন্তত ১০ সহস্রাধিক মুসল্লীর সমাগম হবে। এছাড়াও সকাল ৮ টা ৩০ মিনিটে ডেট্রয়েট  আল ফালাহ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। হ্যামট্রাম্যাক আল ইসলাহ ইসলামিক সেন্টারে  প্রথম জামাত ৭ টায় এবং দ্বিতীয় ও তৃতীয়  জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৯ টা ৪৫ ও সকাল ১০ টায়। একই সিটির বাইতুল মামুর জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়াও ওয়ারেন এভিনিউর মসজিদ  দারুল কুরআন মিশিগানে অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় জামাত যথাক্রমে সকাল সাড়ে ৭ টা এবং সাড়ে ৮ টায়। ওয়ারেন এলাকার সিডিআর মসজিদে প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায় এবং সকাল ৯ টায়। ওয়ারেন হলমিছ পার্কে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টা। এদিকে এমন খুশীর দিনে কোরবানি দেয়া সহ নতুন জামা কাপড় সহ আনুসাংগিক সামগ্রী কিনে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছেন প্রবাসী বাংলাদেশী সহ ভিনদেশীয় মুসলমানরা। ঈদকে ঘিরে বাংলাদেশী ও এরাবিয়ান গ্রোসারী মার্কেট গুলোতে প্রচুর ভীড় পরিলক্ষিত হচ্ছে। তবে বুকভরা কষ্ট ও মনের আকুতি জানিয়ে অনেকেই বলেছেন ,প্রিয় মাতৃভূমিতে আপনজনদের নিয়ে ঈদ করতে পারলে কতই না আনন্দ হতো। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০